খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

এলডিসি থেকে উত্তরণে সহায়তার প্রতিশ্রুতি ডব্লিউটিও প্রধানের

অনলাইন ডেস্ক
প্রকাশিত: শুক্রবার, ২৪ জানুয়ারি, ২০২৫, ১১:০৫ অপরাহ্ণ
এলডিসি থেকে উত্তরণে সহায়তার প্রতিশ্রুতি ডব্লিউটিও প্রধানের

বৈশ্বিক বাণিজ্য সংস্থা বাংলাদেশকে স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে মসৃণভাবে উত্তরণের জন্য সহায়তা করবে বলে জানিয়েছেন বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) মহাপরিচালক ড. এনগোজি ওকোনজো-ইওয়েলা। একই সঙ্গে শীর্ষ ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোকে সরবরাহ শৃঙ্খল দক্ষিণ এশিয়ার এই দেশে স্থানান্তরিত করার জন্যও উদ্বুদ্ধ করবে বলে জানানো হয়।

শুক্রবার (২৪ জানুয়ারি) ডব্লিউটিও মহাপরিচালক সুইজারল্যান্ডের পাহাড়ি শহর দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনের সাইডলাইনে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠককালে এই মন্তব্য করেন।

বাংলাদেশের এলডিসি থেকে উত্তরণের বিষয়ে কথা বলতে গিয়ে ড. এনগোজি বলেন, ডব্লিউটিও এই প্রক্রিয়া মসৃণ করার জন্য নিশ্চিত করবে। আমাদের নির্ধারিত নীতি রয়েছে। আমরা আপনাদের সঙ্গে কাজ করবো।

ডব্লিউটিও মহাপরিচালক আরও বলেন যে, তিনি শীর্ষ বৈশ্বিক ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোর সঙ্গে আলোচনা করছেন এবং বৈশ্বিক সরবরাহ শৃঙ্খলের বিকেন্দ্রীকরণের অংশ হিসেবে তাদের বাংলাদেশে স্থানান্তর করতে উদ্বুদ্ধ করার চেষ্টা করছেন।

আমি তাদের বলেছি, কেন বাংলাদেশ নয়? আমরা বাংলাদেশে আরও সরবরাহ শৃঙ্খল আনার জন্য চেষ্টা করছি, তিনি যোগ করেন।

অধ্যাপক ইউনূস ড. এনগোজির নেতৃত্বের প্রশংসা করে বলেন, তিনি বৈশ্বিক বাণিজ্য আলোচনায় গতিশীলতা এনেছেন।

অধ্যাপক ইউনূস আরও বলেন, দেশের অর্থনীতি ধ্বংসকারী দুর্নীতিবাজদের পতনের পর বাংলাদেশ এখন ব্যবসার জন্য উন্মুক্ত।

তিনি বলেন, বাংলাদেশ সহজেই লক্ষাধিক তরুণ, প্রযুক্তি-দক্ষ কর্মীর মাধ্যমে অন্যতম বৃহত্তম উৎপাদন কেন্দ্র হতে পারে।

তিনি উল্লেখ করেন যে, অন্তর্বর্তী সরকার অর্থনীতিতে গুরুত্বপূর্ণ সংস্কার বাস্তবায়ন করছে এবং বিদেশি বিনিয়োগ আকর্ষণের লক্ষ্যে চট্টগ্রাম বন্দরের জট কমিয়েছে।

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।