খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

পঞ্চগড়ে জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তোপের মুখে পরে চার বিচারকের অপসারণ

মোছাঃ আছমা আক্তার আখি, পঞ্চগড় জেলা প্রতিনিধি
প্রকাশিত: রবিবার, ২৬ জানুয়ারি, ২০২৫, ৯:৫৫ অপরাহ্ণ
পঞ্চগড়ে জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তোপের মুখে পরে চার বিচারকের অপসারণ

পঞ্চগড় জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তোপের মুখে পরে চার বিচারকের অপসারণ হয়েছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা জানান এরা হলেন জেলা দায়রা জজ গোলাম ফারুক, চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান মন্ডল, বিচারক আশরাফুজ্জামান ও আবু হেনা। এই চার বিচারক এখনো নিয়োগ বাণিজ্য সহ নানান অনিয়ম করেই যাচ্ছে।

রবিবার ২৬শে জানুয়ারি ২০২৫ দুপুরে পঞ্চগড় জেলা জজ কোর্টের সামনে এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা উপস্থিত হয়ে ব্যানার হাতে চার বিচারকের অপসারণের দাবি তুলে ধরেন। এ সময় তারা আদালতের চতুর্পাশের গেটে তালা ঝুলিয়ে দেন এবং তাদের আন্দোলন চালিয়ে যায়।

অবশেষে পঞ্চগড় জেলা প্রশাসক মোঃ সাবেত আলী,
প্রায় সন্ধ্যা ৭:৩০ মিনিট এর সময় আদালত চত্বরে উপস্থিত হয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীদের উদ্দেশ্যে বলেন, সরকারি সিদ্ধান্ত হতে কিছুটা সময় লাগে, তবে প্রক্রিয়া শুরু হয়েছে সিদ্ধান্তটা আইন মন্ত্রণালয়ে সামারি হয়ে মাননীয় প্রধান বিচারপতি বরাবর এ যায়। এবং সিদ্ধান্ত হল অভিযোগ ওঠা চারজন বিচারক আগামীকাল থেকে পঞ্চগড় আদালতে কোন বিচারকার্য পরিচালনা করবে না, তারা এখান থেকে চলে যাবেন। আর আপনাদের যেসব অভিযোগ রয়েছে তা লিখিত আকারে আমার কাছে দিবেন। আমি সেগুলো মাননীয় প্রধান বিচারপতির বরাবরে পাঠাবো।


পঞ্চগড় জেলা প্রশাসক এর ঘোষণারপর বৈষম্যবিরোধীছাত্র আন্দোলনের নেতাকর্মীরা
আনন্দ মিছিল করতে করতে আদালত চত্বর ত্যাগ করেন।

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।