খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

বিমা দাবি পরিশোধ নিয়ে মিথ্যা তথ্য, আলফা লাইফকে জরিমানা

অনলাইন ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ২৮ জানুয়ারি, ২০২৫, ১১:৫০ পূর্বাহ্ণ
বিমা দাবি পরিশোধ নিয়ে মিথ্যা তথ্য, আলফা লাইফকে জরিমানা

বিমা দাবি পরিশোধ নিয়ে মিথ্যা তথ্য দিয়েছে আলফা ইসলামি লাইফ ইন্স্যুরেন্স। বিমা দাবি পরিশোধের বিষয়ে এই জীবন বিমা কোম্পানিটির রেজিস্টারে এক রকম তথ্য এবং বার্ষিক প্রতিবেদনে রয়েছে অন্য ধরনের তথ্য। বিমা দাবি পরিশোধের বিষয়ে মিথ্যা তথ্য দেওয়ার পাশাপাশি কোম্পানিটির আরও নানান অনিয়ম করেছে। এ জন্য কোম্পানিটিকে ৭ লাখ টাকা জরিমানা করেছে বিমা খাতের নিয়ন্ত্রক সংস্থা বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)।   বিমা আইন ২০১০ এর ১৩০ ও ১৩১ ধারা অনুসারে এই জরিমানা করা হয়। একই সঙ্গে আরও দুটি অনিয়মের কারণে বিমা কোম্পানিটিকে সতর্ক করেছে বিমা খাতের নিয়ন্ত্রক সংস্থা। জরিমানা ও সতর্ক সংক্রান্ত একটি চিঠি সোমবার (২৭ জানুয়ারি) আইডিআরএ থেকে আলফা ইসলামি লাইফ ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) বরাবর পাঠানো হয়েছে।

জরিমানার অর্থ আগামী ১০ কার্যদিবসের মধ্যে পে-অর্ডার বা ব্যাংক ড্রাফটের মাধ্যমে আইডিআরএ বরাবর পাঠানোর নির্দেশ দিয়ে চিঠিতে বলা হয়েছে, ২০২২ সালের বিমা দাবি নিষ্পত্তি ও তামাদি পলিসি সংক্রান্ত তথ্য যাচাইয়ের জন্য গত বছরের ২৪ জানুয়ারি আলফা ইসলামি লাইফ ইন্স্যুরেন্সের প্রধান কার্যালয় পরিদর্শন করে আইডিআরএর এক তদন্ত দল।  বিমা দাবি নিষ্পত্তি ও তামাদি পলিসি সংক্রান্ত রেজিস্টারে সংরক্ষিত তথ্যে দেখা যায়, ২০২২ সালে কোম্পানিটির নিষ্পত্তিকৃত মৃত্যুদাবি পলিসি সংখ্যা ৪৬টি। যার বিপরীতে পরিশোধিত টাকার পরিমাণ ৫৬ লাখ ২৩ হাজার ৮১৬ টাকা। তবে বিমা কোম্পানিটির ২০২২ সালের বার্ষিক প্রতিবেদন অনুযায়ী মৃত্যুদাবি বাবদ পরিশোধিত টাকার পরিমাণ ২৭ লাখ ২৯ হাজার ৪১৬ টাকা। এ ক্ষেত্রে মৃত্যুদাবি রেজিস্টারের সঙ্গে বার্ষিক প্রতিবেদনে উল্লেখিত টাকার মধ্যে ২৮ লাখ ৯৪ হাজার ৪০০ টাকার গরমিল পরিলক্ষিত হয়। ফলে আলফা ইসলামি লাইফের দাখিল করা বার্ষিক প্রতিবেদনে মিথ্যা তথ্য প্রদান করায় বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ আলফা ইসলামি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডকে বিমা আইন ২০১০ এর ধারা ১৩১ মোতাবেক ২ লাখ টাকা জরিমানা করার সিদ্ধান্ত নিয়েছে, উল্লেখ করা হয়েছে চিঠিতে।

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।