খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

কম্বল বিতরণ

ফরিদগঞ্জে জেলা প্রশাসনের মাদক বিরোধী আলোচনা সভা

স্টাফ রিপোর্টার
প্রকাশিত: শনিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৫, ৭:৪৯ অপরাহ্ণ
ফরিদগঞ্জে জেলা প্রশাসনের মাদক বিরোধী আলোচনা সভা

ফরিদগঞ্জে মাদক বিরোধী আলোচনা সভা এবং শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। শনিবার সকালে উপজেলার পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের কড়ৈতলী উচ্চ বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করে চাঁদপুর জেলা প্রশাসন। অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনার দায়িত্ব পালন করে চাঁদপুর জেলার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের ফোরাম চাঁদপুরে ঢাবিয়ান।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন। প্রধান অতিথির বক্তব্যে তিনি উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশ্য করে বলেন, কাঙ্খিত জিপিএ অর্জনই স্বপ্ন নয়। চোখ খোলা রেখে সতর্ক থেকে স্বপ্ন দেখতে হয়। দূরের স্বপ্ন বাস্তবায়নে কাছের স্বপ্নকে ফোকাস করো। নিজের মধ্যে শৃঙ্খলা, কমিটমেন্ট, চেষ্টা থাকতে হবে। স্বপ্নকে বাস্তবায়নে কাজ করতে হবে। স্বপ্ন বাস্তবায়নের এ পিচ্ছিল রাস্তায় পা পিছলে গেলে আর ফিরে আসা কঠিন। শিক্ষার্থীদের উদ্দেশ্য তিনি আরো বলেন, স্বপ্ন পূরণে তুমি অনেক সাথী পাবে। তবে আগে নিজেকে সে জায়গায় নিয়ে যেতে হবে। যখন সমাজ কাউকে ভালো স্বীকৃতি দেয় না, তখন তার মাঝে হতাশা কাজ করে। এক সময় বাবা-মাও আস্থা হারিয়ে ফেলে। তখনই মানুষ বিপদগামী হয়। চাওয়া এবং পাওয়ার মধ্যে সংযোগ না ঘটলেই মানুষ মাদকে জড়িয়ে পড়ে। আর এ সংযোগ ঘটানোর দায়িত্ব শুধু নিজের। সমাজে মাথা উঁচু করে দাঁড়াতে চাইলে স্বপ্ন দেখতে হবে। আর সে স্বপ্ন বাস্তবায়নের একমাত্র হাতিয়ার পড়ালেখা। আমাদেরকে পরিশ্রম করেই আজকের অবস্থানে আসতে হয়েছে। সময়ের পরিশ্রম আমরা সময়ে করেছি বলেই আজ এখানে আসার সুযোগ হয়েছে।

উপস্থিত শিক্ষকদের উদ্দেশ্য তিনি বলেন, বলতে দ্বিধা নেই আপনাদের মধ্যে কমিটমেন্টের ঘাটতি আছে। এখনকার শিক্ষকরা নিজেদের শিক্ষক নয়, চাকুরীজীবি মনে করেন। দুইয়ের মধ্যে পার্থক্য আকাশ পাতাল। আপনাদেরকে নিছক চাকুরির মানসিকতা থেকে বেরিয়ে আসতে হবে। একজন ক্ষুধার্তকে খাবার দেওয়া, শীতার্তকে শীতবস্ত্র দেওয়ার চেয়েও একজন মানুষের যোগ্যতা বিনির্মাণ অধিক গুরুত্বপূর্ণ। শিক্ষকরা এই যোগ্যতা বিনির্মানে অগ্রণী ভূমিকা পালন করবেন।

চাঁদপুরে ঢাবিয়ান’র আহবায়ক আলমগীর হোসেন বাহারের সভাপতিত্বে এবং দপ্তর সম্পাদক আব্দুল কুদ্দুস সামির সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার আব্দুর রকিব পিপিএম,  জাতীয় দৈনিক ঢাকার ডাক পত্রিকার সম্পাদক ও প্রকাশক এবং পরিচালক (বাণিজ্যিক) যমুনা গ্রুপ এ, বি, এম, শামছুল হাসান হিরু, ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শাহ্ আলম, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ রুহুল্লাহ। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন চাঁদপুরে ঢাবিয়ান’র অর্থ সম্পাদক ইউসুফ আলী খান, সদস্য আব্দুল্লাহ আল মামুন, ইউনিএইড চাঁদপুরের পরিচালক হাফিজ আল আসাদ বাবর, সেবার আলো সামাজিক সংগঠনের সভাপতি মাহিদুল ইসলাম, কড়ৈতলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক পঙ্কজ কুমার শর্মা প্রমুখ।

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।