ইজতেমা শেষে ট্রেনে ঝুঁকি নিয়ে বাড়ি ফিরছেন মুসল্লিরা
আখেরি মোনাজাতের পর বাড়ি ফিরতে শুরু করেছেন বিশ্ব ইজতেমায় অংশ নেওয়া মুসল্লিরা। বাস, ট্রেনসহ বিভিন্ন যানবাহনে গন্তব্যে পাড়ি দিচ্ছেন তারা। মুসল্লিদের সুবিধার্থে বিশেষ ট্রেনের ব্যবস্থা করেছে প্রশাসন। তবে লাখো মুসল্লির তুলনায় অপ্রতুল যানবাহন থাকায় অনেকে ঝুঁকি নিয়ে ট্রেনসহ বিভিন্ন যানবাহনে রওনা দিয়েছেন। ইজতেমায় অংশ নিতে আসা মুসল্লিদের যাতায়াতের সুবিধার্থে সাত জোড়া বিশেষ ট্রেনের ব্যবস্থা করেছে বাংলাদেশ রেলওয়ে। ইজতেমা চলাকালে জয়দেবপুর কমিউটার ট্রেনের সাপ্তাহিক ছুটির দিন শনিবার বাতিল করে শুক্রবার করা হয়েছে। বর্ধিত যাত্রী পরিবহনের জন্য বিশেষ ট্রেন পরিচালনার পাশাপাশি এক্সপ্রেস, কমিউটার এবং লোকাল ট্রেনগুলোতে অতিরিক্ত বগি সংযোজন করা হয়েছে। এ ছাড়া বেশ কয়েকটি আন্তনগর ট্রেন টঙ্গী রেলওয়ে স্টেশনে যাত্রাবিরতি করছে।



আপনার মতামত লিখুন