খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

রোকেয়া বেগম আটক

বাহুবলে ছাগল সবজি খাওয়া নিয়ে উভয় পক্ষের সংঘর্ষে আব্দুল ছাত্তার নামে এক ব্যক্তি নিহত

শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি 
প্রকাশিত: মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৫, ১১:৪৪ অপরাহ্ণ
বাহুবলে ছাগল সবজি খাওয়া নিয়ে উভয় পক্ষের সংঘর্ষে আব্দুল ছাত্তার নামে এক ব্যক্তি নিহত

হবিগঞ্জের বাহুবল উপজেলায় ছাগল সবজি খাওয়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আব্দুল ছাত্তার নামে এক ব্যক্তি নিহত হওয়ায় রোকেয়া বেগম নামে এক নারীকে আটক করেছে থানা পুলিশ। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সকাল ৮ টায় দিকে ছাগল চড়ানো নিয়ে উপজেলার বালিচাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় রোকেয়া বেগম নামে এক নারীকে আটক করে করেছে বাহুবল মডেল থানা পুলিশ। আটককৃত নারী রোকেয়া বেগম এ গ্রামের ইয়াদ আলী স্ত্রী। স্থানীয়রা জানান, সকাল ৮ টা দিকে ওই গ্রামের আলা উদ্দিন এর ভাই ইয়াদ আলী স্ত্রী একটি ছাগল প্রতিবেশী আলতা মিয়ার সবজি জমিতে যায় এবং সবজি খাওয়া নিয়ে উভয় পক্ষ তর্কবিতর্ক মধ্যে এক পর্যায়ে উভয় পক্ষের লোকজন সংঘর্ষ জড়িয়ে পড়ে। এতে সবজি জমির মালিক আলতা মিয়ার আপন ছোট ভাই আব্দুল ছাত্তার (৫০) গুরুতর আহত হয়। এ-সময় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আব্দুল ছাত্তারকে মৃত ঘোষণা করেন। নিহত আব্দুল ছাত্তার ওই গ্রামের মৃত আবুল হোসেন এর ছেলে। এ ঘটনা খবর পেয়ে বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ঘটনার সাথে জড়িত অভিযোগে রোকেয়া বেগম নামে এক নারীকে পুলিশ আটক করে থানায় নিয়ে যায়। অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুল ইসলাম এ ঘটনা সত্যতা নিশ্চিত করেন।

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।