খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

সর্ববৃহৎ ম্যারাথন, অংশ নিলেন ১০ হাজার দৌড়বিদ

অনলাইন ডেস্ক
প্রকাশিত: শনিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৫, ১০:৩৭ পূর্বাহ্ণ
সর্ববৃহৎ ম্যারাথন, অংশ নিলেন ১০ হাজার দৌড়বিদ

বাংলাদেশ সেনাবাহিনীর সার্বিক তত্ত্বাবধানে শনিবার (৮ ফেব্রুয়ারি) শুরু হয়েছে বহুল প্রতীক্ষিত ‘ঢাকা আন্তর্জাতিক ম্যারাথন-২০২৫’। রাজধানীর ৩০০ ফিট এলাকায় এ ম্যারাথন শুরু হয়। ম্যারাথনে প্রায় ১০ হাজার জন দৌড়বিদ অংশ নিয়েছেন। এ ম্যারাথনে ১০টি দেশ থেকে বেশ কয়েকজন বিদেশি ম্যারাথনার প্রতিনিধিত্ব করছেন। ইভেন্টটি এখন পর্যন্ত বাংলাদেশে আয়োজিত ম্যারাথনের মধ্যে সর্ববৃহৎ হিসেবে অনুষ্ঠিত হচ্ছে, যেখানে প্রায় ১০ হাজার দৌড়বিদ অংশ নিয়েছেন। ম্যারাথনের মূল প্রতিপাদ্য ‘‘Run for unity, Run for humanity’’, যা একতা, বন্ধুত্ব এবং বৈচিত্র্যের প্রতি শ্রদ্ধার বার্তা বহন করে।

প্রতিযোগিতাটি পাঁচটি ভিন্ন ক্যাটাগরিতে অনুষ্ঠিত হবে: ম্যারাথন (৪২.২ কি. মি.), হাফ ম্যারাথন (২১.১ কি.মি.), ১০ কি. মি. সাধারণ, ১০ কি. মি. প্রথমবার অংশগ্রহণকারীদের জন্য এবং ১০ কি.মি. ভেটেরান ক্যাটাগরি। এই আয়োজনে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা, স্বাস্থ্যসেবা সহায়তা এবং সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনা নিশ্চিত করা হয়েছে যেন প্রতিযোগী ও দর্শক উভয়েই একটি নিরাপদ ও আনন্দদায়ক পরিবেশ উপভোগ করতে পারেন। ম্যারাথন উপলক্ষে বন্ধ যেসব সড়ক- ঢাকা আন্তর্জাতিক ম্যারাথন-২০২৫ উপলক্ষে প্রগতি সরণি থেকে কাঞ্চন ব্রিজ অভিমুখে ৩০০ ফিট মহাসড়কের উত্তর দিকের চার লেন এবং সার্ভিস সড়কটি ৭ ফেব্রুয়ারি সন্ধ্যা ৭টা থেকে ৮ ফেব্রুয়ারি দুপুর ২টা পর্যন্ত বন্ধ থাকবে।

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।