খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

সড়ক দুর্ঘটনায় চিকিৎসকের মৃত্যুর নয়দিন পর মারা গেলেন হবু স্ত্রী

খান আহমেদ ইফতেখার, মেডিকেল ডেস্ক, ঢাকা
প্রকাশিত: রবিবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৫, ৩:০৪ অপরাহ্ণ
সড়ক দুর্ঘটনায় চিকিৎসকের মৃত্যুর নয়দিন পর মারা গেলেন হবু স্ত্রী

সড়ক দুর্ঘটনায় আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেলেন রাজধানীর পপুলার মেডিকেল কলেজের শিক্ষার্থী প্রতিভা সরকার মিতু (২২)। শনিবার (৮ ফেব্রুয়ারি) কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

স্বজনেরা জানান, গত ৩০ জানুয়াারি রাতে তাঁর হবু স্বামী নবীন চিকিৎসক ডা. অর্ঘ্য অমৃত মন্ডলের সঙ্গে সাতক্ষীরা থেকে ঢাকার পপুলার মেডিকেল কলেজ হাসপাতালে যাচ্ছিলেন। যাওয়ার পথে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার সোনাসুর এলাকায় দ্রুতগামী একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়। এ সময় তাঁরা গুরুতর আহত হন।

এ সময় স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক অমৃত মন্ডলকে মৃত ঘোষণা করেন। পরে আহত মিতুকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। অবশেষে, চিকিৎসাধীন অবস্থায় শনিবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

প্রতিভা সরকার মিতু ছিলেন পপুলার মেডিকেল কলেজের ১২তম ব্যাচের কৃতি শিক্ষার্থী। আর অষ্টম ব্যাচের শিক্ষার্থী ডা. অর্ঘ্য অমৃত মন্ডল হাসপাতালে ইন্টার্ন করছিলেন। তাঁদের মৃত্যুতে শোক প্রকাশ করেছে পপুলার মেডিকেল কলেজ।

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।