খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে মারা গেছেন ১৪০০ জন, ধারণা ওএইচসিএইচআর’র

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বুধবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৫, ৭:৩১ অপরাহ্ণ
জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে মারা গেছেন ১৪০০ জন, ধারণা ওএইচসিএইচআর’র

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে ১ হাজার ৪০০ জনের মতো মানুষ মারা গেছেন বলে ধারণা দিয়েছে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশন (তথ্যানুসন্ধান দল)। গতবছরের ১ জুলাই থেকে ১৫ আগস্ট পর্যন্ত সংঘটিত ‘মানবাধিকার লঙ্ঘনের’ অভিযোগের বিষয়ে জাতিসংঘের ফ্যাক্ট-ফাইন্ডিং মিশনের প্রতিবেদনে প্রকাশ করা হয়েছে। বুধবার (১২ ফেব্রুয়ারি) সুইজারল্যান্ডের জেনেভা থেকে এই প্রতিবেদন প্রকাশ করা হয়।

ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, নিহতদের প্রায় ১২-১৩ শতাংশ শিশু এবং তাদের অনেককে পুলিশ ও অন্যান্য নিরাপত্তা বাহিনী ইচ্ছাকৃতভাবে হত্যা করেছে। বেশিরভাগ হত্যাকাণ্ড ঘটেছে সামরিক রাইফেল এবং শটগানের প্রাণঘাতী ধাতব ছররা গুলিতে।

রিপোর্টে বলা হয়, ১৯ জুলাই থেকে বিক্ষোভ শেষ হওয়া পর্যন্ত বিজিবি, র‌্যাব এবং পুলিশ ঢাকা এবং অন্যত্র বিক্ষোভকারীদের উপর নির্বিচারে প্রাণঘাতী গুলি চালায়, যার ফলে সংবাদ সংগ্রহ করার সাংবাদিকসহ অনেক বিচারবহির্ভূত হত্যা ও আহত হয়। কিছু ক্ষেত্রে, নিরাপত্তা বাহিনী ইচ্ছাকৃতভাবে নিরস্ত্র বিক্ষোভকারীদের খুব কাছ থেকে গুলি করে হত্যা করে।

ফ্যাক্ট ফাইন্ডিং মিশন বাংলাদেশে এবং অনলাইনে ভুক্তভোগী এবং অন্যান্য সাক্ষীদের সঙ্গে ২৩০টিরও বেশি সাক্ষাৎকার নিয়েছে। এছাড়া সরকার, নিরাপত্তা খাত এবং রাজনৈতিক দলের কর্মকর্তাদের সঙ্গে আরও ৩৬টি সাক্ষাৎকার নেওয়া হয়েছে, যার মধ্যে প্রাসঙ্গিক ঘটনাগুলোর প্রত্যক্ষ জ্ঞান রয়েছে এমন অনেক সাবেক এবং বর্তমান জ্যেষ্ঠ কর্মকর্তারা রয়েছেন। প্রমাণীকৃত ভিডিও এবং ফটো, মেডিক্যাল ফরেনসিক বিশ্লেষণ এবং অস্ত্র বিশ্লেষণ এবং অন্যান্য তথ্যের সঙ্গে অনুসন্ধানগুলো সঙ্গতিপূর্ণ– এটি নিশ্চিত করা হয়েছে।

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।