খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

চট্টগ্রাম বন্দরে শতভাগ অনলাইন গেট পাস চালু

অর্থনীতি ডেস্ক
প্রকাশিত: বুধবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৫, ১২:৫৫ অপরাহ্ণ
চট্টগ্রাম বন্দরে শতভাগ অনলাইন গেট পাস চালু

চট্টগ্রাম বন্দরের ইয়ার্ডে প্রবেশে শতভাগ অনলাইন গেট পাস (ডিজিটাল গেট ফি) পদ্ধতি চালু করেছে বন্দর কর্তৃপক্ষ। এতে অনলাইনের মাধ্যমে আগে থেকে গেট পাস নেওয়ার সুবিধা পাবেন বন্দরে মালামাল আনা-নেওয়ার জন্য আসা গাড়ি চালকরা। ফলে বন্দর এলাকায় যানজট কমবে এবং সেই সঙ্গে পরিবহন কার্যক্রমের গতি বাড়বে বলে জানিয়েছেন বন্দর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এস এম মনিরুজ্জামান। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে চট্টগ্রাম বন্দরের ৪ নম্বর গেট এলাকায় অনলাইন গেট পাস প্রকল্প উদ্বোধন করেন।

চট্টগ্রাম বন্দরে আসা জাহাজের পণ্য ও কনটেইনার হ্যান্ডলিংয়ের সামগ্রিক ব্যয় হ্রাস, দীর্ঘ মেয়াদে আন্তর্জাতিক বাণিজ্য প্রসারের মাধ্যমে অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন, বন্দরের ক্যাপাসিটি বৃদ্ধিসহ স্বয়ংক্রিয় পদ্ধতিতে পরিকল্পিতভাবে অপারেশন পরিচালনার জন্য ‘টার্মিনাল অপারেটিং সিস্টেম (টিওএস)’ চালু করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে বন্দর চেয়ারম্যান বলেন, মোবাইল অ্যাপের ড্যাশবোর্ডে দেখা যায়, কোন সময় গাড়ি বেশি প্রবেশ করছে। চালকরা তা দেখে যেন যানজট না হয় সেভাবে বন্দরে এসে দ্রুত তাদের কাজ সেরে চলে যেতে পারবেন। এতে বন্দরের পরিবহন বিভাগ আরও গতিশীল হবে। এ সিস্টেম নতুন হওয়ায় চালকদের অভ্যস্ত হতে কিছুটা সময় লাগবে। এজন্য চালকদের প্রশিক্ষণও দেওয়া হবে বলে জানান তিনি।

বন্দর চেয়ারম্যান বলেন, ‘ডিজিটাল গেট পাস একটি যুগান্তকারী সিদ্ধান্ত। এটিতে অভ্যস্ত হয়ে গেলে কাজে গতি অনেক বাড়বে। পাশাপাশি চট্টগ্রাম বন্দরের কোন গেটে কতটি গাড়ি প্রবেশ করেছে, তা হিসেব রাখা এখন সহজ হয়ে যাবে। আগে এমন তথ্যগুলো আমাদের কাছে ছিলো না।’

বন্দরের গতিশীলতা প্রসঙ্গে তিনি বলেন, ‘অনলাইনে গেট পাস ইস্যুর ফলে চট্টগ্রাম বন্দর কেন্দ্রিক যানজট বহুলাংশে কমে আসবে। বন্দরের এফিশিয়েন্সি বাড়বে। জাহাজের টার্ন অ্যারাউন্ড টাইম কমে যাবে। কার্গো হ্যান্ডেলিং ফাস্ট হবে। তারপর কার্গো ও কনটেইনার হ্যান্ডেলিংয়ে গতি পাবে। তাই এ সার্ভিস ২৪/৭ (সার্বক্ষণিক) মেইনটেন্যান্সের জন্য একটি টিম কাজ করবে।’

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।