খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

নড়াইলের শামুকখোলায় কোরআন তেলাওয়াত, হামদ ও নাত প্রতিযোগিতা

হুমায়ুন কবীর রিন্টু, নড়াইল প্রতিনিধি
প্রকাশিত: সোমবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৫, ৮:০৭ অপরাহ্ণ
নড়াইলের শামুকখোলায় কোরআন তেলাওয়াত, হামদ ও নাত প্রতিযোগিতা

নড়াইলের লোহাগড়ায় কোরান তেলাওয়াত, হামদ নাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান হয়েছে। লোহাগড়া উপজেলার শামুকখোলা কাজীপাড়া জামে মসজিদ ও মাদরাসার উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল উপলক্ষ্যে শামুকখোলা কাজীপাড়া মাদরাসা মাঠে সোমবার (২৪ ফেব্রুয়ারি) দিন ব্যাপি এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ও পুরস্কার বিতরণ করেন পুলিশ সুপার কাজী এহসানুল কবীর। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শামুকখোলা কওমী মাদরাসা’র মুহতামিম মাওলানা মুফতি আব্দুল হালিম। অনুষ্ঠানটি সার্বিকভাবে পৃষ্ঠপোষকতা করেন শামকখোলা গ্রামের কৃতি সন্তান ও গুলশান থানা’র ডিবি’র অফিসার ইনচার্জ কাজী শরিফুল ইসলাম মিন্টু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন যমুনা গ্রুপ’র পরিচালক এবং ঢাকার ডাক পত্রিকার প্রকাশক ও সম্পাদক এ,বি,এম শামছুল হাসান হিরু, লোহাগড়া থানা’র অফিসার ইনচার্জ আশিকুর রহমান।
অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জেলা বিএনপি’র নেতা ও খাসিয়াল ইউপি’র সাবেক চেয়ারম্যান আসজাদুর রহমান মিঠু, লোহাগড়া উপজেলা বিএনপি’র সভাপতি আহদুজ্জামান বাটু। এ সময় উপস্থিত ছিলেন ঢাকার ডাক পত্রিকার চীফ রিপোর্টার সাব্বির আহমেদ সৈকত, নড়াইল রিপোর্টার্স ইউনিটি’র সভাপতি হুমায়ুন কবীর রিন্টু সহ বিভিন্ন সরকারি, বে-সরকারি প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ ব্যক্তি।

প্রসঙ্গত: প্রতি বছরের ন্যায় এ বছরও নড়াইল সহ ঢাকা ও বিভিন্ন জেলা হতে কোরআনের পাখিরা এ প্রতিযোগিতায় অংশ নিতে আসেন। প্রতিযোগিতায় বিজয়ীদের নগদ অর্থ ও ক্রেস্ট প্রদান করা হয়। সেই সাথে অনুষ্ঠানে আগত অতিথি ও গুণীজনদেও সম্মাননা স্মারক প্রদান করা হয়। স্থানীয়রা জানান শামকখোলা তথা নড়াইলের কৃতি সন্তান ও গুলশান থানা’র ডিবি’র অফিসার ইনচার্জ কাজী শরিফুল ইসলাম মিন্টু’র প্রত্যক্ষ ও পরোক্ষ সহযোগিতায় প্রতি বছর জাঁকজমকপূর্ণ পরিবেশে শামুকখোলা কাজীপাড়া জামে মসজিদ ও মাদরাসার উদ্যোগে এ অনুষ্ঠান হয়ে থাকে। নড়াইলের কৃতি সন্তান ও গুলশান থানা’র ডিবি’র অফিসার ইনচার্জ কাজী শরিফুল ইসলাম মিন্টু এক প্রশ্নের জবাবে বলেন, যতদিন বেঁচে থাকবেন ততদিন ইসলামের খেদমতে এ সকল বার্যক্রম অব্যহত রাখবেন। তিনি আরোও বলেন এ কাজে তাকে পরিবারের লোকজন, আত্নিয়স্বজন ও এলাকবাসি স্বস্ফুর্তভাবে সহযোগিতা করে থাকেন। এ জন্য তিনি সকলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে ভবিষ্যতে এ ধরনের অনুষ্ঠান অব্যহত রাখতে সর্ব মহলের সহযোগিতা ও দোয়া কামনা করেন।

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।