খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

আড্ডা, গান ও স্মৃতিচারণে ঢাবির ভূগোল ও পরিবেশ বিভাগের ৭৫ বছর পূর্তি উদযাপন

সাব্বির সৈকত
প্রকাশিত: রবিবার, ২ মার্চ, ২০২৫, ২:২১ অপরাহ্ণ
আড্ডা, গান ও স্মৃতিচারণে ঢাবির ভূগোল ও পরিবেশ বিভাগের ৭৫ বছর পূর্তি উদযাপন

প্রতিষ্ঠার ৭৬ বছরে পদার্পণ করলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগ।

এ উপলক্ষে গত শুক্রবার ৭৫ বছর পূর্তি উদযাপন করেছে বিভাগটি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে শুক্রবার দিনব্যাপী ৭৫ বর্ষপূর্তি অনুষ্ঠানটি নানা আয়োজনের মাধ্যমে উদযাপন করা হয়।

ভূগোল ও পরিবেশ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. শহীদুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান প্রধান অতিথি

এবং ঢাকা বিশ্ববিদ্যালয় আর্থ এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক ড. কাজী মতিন উদ্দিন আহমেদ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

আয়োজক কমিটির সদস্য সচিব মো. মনোয়ার হোসেন খান স্বাগত বক্তব্য দেন।

অধ্যাপক মহাম্মদ সফি উল্যাহ ধন্যবাদ জ্ঞাপন করেন।

উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বিশ্ববিদ্যালয়ের সঙ্গে অ্যালামনাইদের সম্পর্ক উন্নয়নের উপর গুরুত্বারোপ করেন এবং গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন।

সেমিনার, সংগীত, নৃত্যসহ বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে দিনটি উদযাপিত করেন প্রাক্তন ও বর্তমান শিক্ষক-শিক্ষার্থীরা।

উল্লেখ্য, ১৯৪৮ সালে ড. নাফিস আহমেদের নেতৃত্বে বিভাগটি কার্জন হলের ভূতত্ত্ব বিভাগের দু’টি কক্ষ নিয়ে যাত্রা শুরু করে।

পরে এটি ধীরে ধীরে বিস্তৃত হয়ে বর্তমান ভবনে স্থানান্তরিত হয়।

দীর্ঘ এই সময়ে বিভাগটি শিক্ষা, গবেষণা, উদ্ভাবন ও প্রশিক্ষণের মাধ্যমে দেশে-বিদেশে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।

 

 

৭৫ বছর পূর্তি উদযাপন অনুষ্ঠানের খন্ডচিত্র

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।