খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

গণহত্যার বিচার শুরু হবে ১ মাসের মধ্যে

ফ্যাসিস্ট হাসিনাকে ধরবে ইন্টারপোল

অনলাইন ডেস্ক
প্রকাশিত: সোমবার, ৩ মার্চ, ২০২৫, ১২:১৩ অপরাহ্ণ
ফ্যাসিস্ট হাসিনাকে ধরবে ইন্টারপোল
ভারত প্রতিবেশী হয়েও কথা রাখেনি। বাংলাদেশের সাথে বন্দি বিনিময় চুক্তি থাকলেও তারা ফেরত দেয়নি ২৪ এর গণঅভ্যুত্থানে গণহত্যা চালানো হাসিনাকে। উল্টো পররাষ্ট্রনীতি অমান্য করে স্বৈরাচার হাসিনাকে আশ্রয় দিয়েছে তাদের দেশে। এতটুকুতেই ক্ষান্ত হয়নি ভারত, হাসিনার সাথে মিলে বাংলাদেশকে অস্থিতিশীল করার নানা ষড়যন্ত্র করে যাচ্ছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গ্রেফতারি পরোয়ানা জারি রয়েছে হাসিনার বিরুদ্ধে। হাসিনাকে ফেরত পাঠানো বিপরীতে হাসিনার পক্ষ নিয়ে গলা ফাটাতে দেখা যায় মোদি সরকারের এমপি-মন্ত্রীদের। তবে বাংলাদেশও বসে নেই, হাসিনাকে ফেরাতে দ্বারস্থ হয়েছে ইন্টারপোলের। এবার অপেক্ষার পালা ফুরালো, ফ্যাসিস্ট হাসিনাকে দেশে এনে বিচারের যে দাবি আম-জনতার তা অবশেষে পূর্ণতার পথে।

 

আগামী এক মাসের মধ্যে হাসিনার বিচার শুরু হবে, এমন ইঙ্গিতই পাওয়া গেছে ড. ইউনূস সরকারের পক্ষ থেকে। ইতিমধ্যে বাংলাদেশে লেগেছে জাতীয় সংসদ নির্বাচনের হাওয়া। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার কথা অনুযায়ী এবছরের শেষ দিকে অথবা ২৬ এর শুরুতে হবে নির্বাচন। এর মধ্যেই সরকার চাইছে হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার। এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে সম্প্রতি বাংলাদেশের সরকারি আইনজীবী মোহাম্মদ তাজুল হোসেন জানান, ভারত এবং বাংলাদেশের মধ্যে বন্দি বিনিময় চুক্তি রয়েছে। হাসিনা সরকারের সময়েই এই চুক্তি হয়। আশা করা যায় সেই চুক্তি মোতাবেকই ভারত হাসিনাকে ফিরিয়ে দেবে।

শেখ হাসিনার বিরুদ্ধে কিছু মামলার তদন্তের রিপোর্ট মার্চ মাসের মধ্যেই সামনে আসতে পারে বলে জানান এই সরকারি আইনজীবী। তিনি বলেন, ‘এই রিপোর্ট পেলে এক থেকে দেড় মাসের মধ্যে বিচার প্রক্রিয়া শেষ করে দেওয়া যাবে।’ গত বছরের ৫ আগস্ট চোরের মত লেজ গুটিয়ে ভারতে পালিয়ে গিয়েছে ফ্যাসিস্ট গণহত্যাকারী হাসিনা। এরপর থেকে প্রায় আড়াইশোটি হত্যা ও মানবাধিকার লঙ্ঘনের মামলা হয়েছে তার বিরুদ্ধে। এদিকে গণহত্যাকারী হাসিনাকে ইন্টারপোলের মাধ্যমে ফিরিয়ে আনার খবরে উচ্ছ্বসিত দেশের সাধারণ মানুষ।

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।