খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

লেডি সুপারস্টার

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বুধবার, ৫ মার্চ, ২০২৫, ৩:১৮ অপরাহ্ণ
লেডি সুপারস্টার

দক্ষিণি অভিনেত্রী নয়নতারাকে তার ভক্তরা ভালোবেসে ডাকেন ‘লেডি সুপারস্টার’। কিন্তু তিনি ভক্তদের তার প্রকৃত নাম অর্থাৎ নয়নতারা নামেই ডাকতে অনুরোধ করেছেন। তিনি জানিয়েছেন, ‘নয়নতারা’ নামটি তার খুবই প্রিয়। ভক্তরা যেন তাকে  নাম ধরে ডাকেন। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) এই অভিনেত্রী টুইটারে একটি লেখা শেয়ার করেছেন। সেখানে তিনি জানিয়েছেন, নির্দিষ্ট উপাধি এবং প্রশংসা খুবই মূল্যবান। কিন্তু কখনও কখনও এগুলো এমন একটি ভাবমূর্তি তৈরি করে যা একজন অভিনেতাকে তাদের কাজ থেকে আলাদা করে দেয়। সেইসাথে তার দর্শকদের সঙ্গেও নিঃশর্ত বন্ধন হতে দেয় না। শুধু এই কারণেই ভক্তদের থেকে একজন অভিনেতার দূরত্ব তৈরি হয়।নয়নতারা
নয়নতারা লিখেছেন, ‘আমার প্রিয় ভক্ত, মিডিয়ার সম্মানিত সদস্য এবং সিনেমা জগতের সম্মানিত ব্যাক্তিগণ, অভিনেত্রী হিসেবে আমার শুরু, সকল আনন্দ এবং সাফল্যের সমস্ত উৎস আপনারা। আপনাদের সবাইকে ধন্যবাদ। আমি আন্তরিকভাবে আশা করি, সবাই পরিবার নিয়ে সুস্থ আছেন, সুখে আছেন। আমার জীবন একটা খোলা বইয়ের মতো, যা সবসময় আপনাদের নিঃশর্ত ভালোবাসা এবং স্নেহে গড়ে উঠেছে। সাফল্যের সময় আমার কাঁধ চাপড়ে দেওয়া বা কষ্টের সময় আমাকে শক্তি দিয়ে হাত বাড়িয়ে দেওয়া হোক, আপনারা সবসময় আমার পাশে ছিলেন।’নয়নতারা
তিনি আরও লেখেন, “আপনাদের অনেকেই আমাকে ‘লেডি সুপারস্টার’ বলে ডাকেন। যা আপনাদের অপরিসীম স্নেহ থেকে উদ্ভূত। এত মূল্যবান উপাধির মুকুট পরানোর জন্য আমি সকলের কাছে অনেক ঋণী। তবে, আমি সকলকে বিনীতভাবে অনুরোধ করছি, আমাকে ‘নয়নতারা’ বলে সম্বোধন করবেন। কারণ আমি মনে করি, এই নামটিই আমার হৃদয়ের সবচেয়ে কাছের। এটি কেবল একজন অভিনেতা হিসেবেই নয়, একজন ব্যক্তি হিসেবেও আমি কে, তা প্রতিনিধিত্ব করে।”‘লেডি সুপারস্টার’ তকমা প্রত্যাখ্যান করলেন নয়নতারাতিনি এরপর লিখেছেন, ‘উপাধি বা প্রশংসা অমূল্য, কিন্তু কখনও কখনও তা এমন একটি ভাবমূর্তি তৈরি করে যা আমাদের কাজ, আমাদের শিল্প এবং দর্শকদের সাথে অভিনেতাদের নিঃশর্ত বন্ধন তৈরিতে বাধা হয়ে দাঁড়ায়। আমি বিশ্বাস করি,  আমরা সকলেই ভালোবাসার ভাষা ভাগ করে নিই যা আমাদের সকল সীমা ছাড়িয়ে একে অপরের সঙ্গে যুক্ত রাখে। যদিও ভবিষ্যৎ আমাদের সকলের অজানা, কিন্তু আমি খুবই খুশি যে, আপনাদের অবিরাম সমর্থন অব্যাহত থাকবে।  আপনাদের বিনোদনের জন্য আমার কঠোর পরিশ্রমও অব্যাহত থাকবে। সিনেমাই আমাদের ঐক্যবদ্ধ রাখে। আসুন আমরা একসাথে এটি উদযাপন করি। ভালোবাসা, শ্রদ্ধা এবং কৃতজ্ঞতার সঙ্গে, নয়নতারা।’নয়নতারা
বলা দরকার, নয়নতারাকে তার আসন্ন সিনেমা ‘টেস্ট’-এ দেখা যাবে। এটি নেটফ্লিক্সে প্রচারিত হবে। ছবিটির আনুষ্ঠানিক মুক্তির তারিখ এখনও ঘোষণা করা হয়নি। নয়নতারর আরও কয়েকটি আসন্ন সিনেমার মধ্যে রয়েছে ‘মান্নাঙ্গত্তি সিন্স ১৯৬০’, ‘ডিয়ার স্টুডেন্টস’, ‘টক্সিক: আ ফেয়ারি টেল ফর গ্রোন-আপস’, ‘রাক্কাইর’, ‘মামুটি’ এবং ‘এমএমএমএন’। এছাড়াও, পরিচালক বিষ্ণু এদাভানের সঙ্গে তার একটি নাম ঠিক না হওয়া সিনেমাও মুক্তির তালিকায় আছে।

আন্তর্জাতিক প্রীতি ম্যাচে পেরুকে ৪-১ গোলে বিধ্বস্ত করেছে যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক
প্রকাশিত: রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ৮:১৩ অপরাহ্ণ
আন্তর্জাতিক প্রীতি ম্যাচে পেরুকে ৪-১ গোলে বিধ্বস্ত করেছে যুক্তরাষ্ট্র

ঢাকার ডাক স্পোর্টস: যুক্তরাষ্ট্রের জাতীয় দলে অভিষেক হয়েছে কাভান সুলিভানের অভিষেক ম্যাচে পেরুর বিপক্ষে শুরুর একাদশে জায়গা করেই চমক দেখিয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত ফিলাডেলফিয়া ইউনিয়নের এই মিডফিল্ডার। শনিবার ওরল্যান্ডোর ইন্টারকো স্টেডিয়ামে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে পেরুকে ৪-১ গোলে বিধ্বস্ত করেছে যুক্তরাষ্ট্র।

অভিষেকের দিন সুলিভানের বয়স ছিল ১৬ বছর ৩৬৩ দিন। যুক্তরাষ্ট্রের জাতীয় দলের হয়ে অভিষেক হওয়া চতুর্থ সর্বকনিষ্ঠ খেলোয়াড় এখন তিনি।পেরুর বিপক্ষে ম্যাচে ৬২ মিনিট খেলেছেন সুলিভান। বিশ্বকাপের বিরতির পর থেকেই ফিলাডেলফিয়া ইউনিয়নের হয়ে নজর কেড়েছেন তিনি। চলতি মৌসুমে এমএলএসে ২৪ ম্যাচে ৭ গোলের পাশাপাশি করেছেন ১২টি সহায়তা

সুলিভানের দুর্দান্ত পারফরম্যান্সে ফিলাডেলফিয়াও ঘুরে দাঁড়িয়েছে। টানা ১১ ম্যাচ অপরাজিত থেকে ইস্টার্ন কনফারেন্সের তলানি থেকে উঠে এখন প্লে-অফের জায়গায় রয়েছে দলটি।