খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

অবৈধ বাংলাদেশিদের ফেরত পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫, ১১:৪৬ পূর্বাহ্ণ
অবৈধ বাংলাদেশিদের ফেরত পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রে অবস্থানরত অবৈধ প্রবাসী বাংলাদেশিদের ফেরত পাঠাচ্ছে দেশটি। বাংলাদেশ সরকার এ বিষয়ে প্রস্তুতিও নিয়েছে। বাংলাদেশি নাগরিকদের যেন অসম্মানজনকভাবে ফেরত পাঠানো না হয়, সে বিষয়ে দেশটিকে অনুরোধ করা হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্বাচনের আগেই ঘোষণা দিয়েছিলেন, তিনি নির্বাচন জয়ী হলে বিশ্বের সব দেশের অবৈধ নাগরিকদের ফেরত পাঠাবেন। সে অনুযায়ী অন্যান্য দেশের মতো অবৈধ বাংলাদেশিদেরও ফেরত পাঠাচ্ছে দেশটি। এ লক্ষ্যে ইতোমধ্যেই বার্তা দিয়েছে যুক্তরাষ্ট্র।

যুক্তরাষ্ট্রের অবৈধ বাংলাদেশিদের ফেরত নিয়ে বুধবার (৫ মার্চ) সচিবালয়ে একটি আন্তঃমন্ত্রণালয়ে বৈঠক হয়। স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী এতে সভাপতিত্ব করেন।  সভায় স্বরাষ্ট্র, পররাষ্ট্র এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের উচ্চপর্যায়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে পররাষ্ট্র সচিব মো. জসীম উদ্দিন বৈঠকে যোগ দেন। বৈঠক সূত্র জানায়, অবৈধ বাংলাদেশিদের গ্রহণ করার প্রস্তুতির বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়েছে। তাদের যাতে দেশে ফিরতে কোনো সমস্যা না হয় সেদিকে কূটনৈতিক পর্যায়ে আলোচনা অব্যাহত রাখবে বাংলাদেশ। বাংলাদেশ নিজ দেশের নাগরিকদের নিতে রাজি। ভারতীয়দের মতো হাত-পায়ে শিকল পরিয়ে অসম্মানজনক উপায়ে ফেরত পাঠানো যেন না হয়, তা নিয়ে এরই মধ্যে যুক্তরাষ্ট্রকে অনুরোধ জানানো হয়েছে। যুক্তরাষ্ট্রে কতজন অবৈধ বাংলাদেশি রয়েছেন, তা এখনো জানায়নি দেশটি।

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।