সকল মেডিকেলে ক্লাস বর্জন ও ইন্টার্ন কর্মবিরতি ঘোষণা আজ
আজ সকল সরকারি-বেসরকারি মেডিকেলে ও ডেন্টালে ক্লাস-পরীক্ষা বর্জন ও ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি ঘোষণা দিয়েছেন ৫ দফা বিষয়ক জাতীয় স্টিয়ারিং কমিটি।

শুক্রবার রাতে কেন্দ্রীয় ঘোষণা পত্রে জানানো হয়েছে
সকল মেডিকেল ও ডেন্টাল কলেজের শিক্ষার্থী, ইন্টার্ণ এবং সংশ্লিষ্ট স্টাফদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, নিম্নলিখিত কর্মসূচী গ্রহণ করা হয়েছে
৮ই মার্চ, ২০২৫
সময় : সকাল ১১ টা থেকে বেলা ৩টা
কর্মসূচি : সারাদেশে শিক্ষার্থীদের ক্লাস ও পরীক্ষা বর্জন এবং ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি

বিস্তারিত কর্মসূচিতে জানানো হয়, “সকাল ১১:০০টা- সারাদেশের সকল মেডিকেল ও ডেন্টাল কলেজ এবং হাসপাতালের ইন্টার্ণ চিকিৎসক ও শিক্ষার্থীরা মানববন্ধন বা বিক্ষোভ মিছিল পালন করবেন। দুপুর ১:০০টা- বিক্ষোভ মিছিল বা মানববন্ধন শেষ করে শিক্ষার্থী ও ইন্টার্ণ চিকিৎসকরা ছোট ছোট গ্রুপে ভাগ হয়ে Director, Principal, HOD, মিডলেভেল সহ সকল সরকারি ও বেসরকারি ট্রেইনিদের কাছে স্মারকলিপি প্রদান করবেন।




আপনার মতামত লিখুন