খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

আত্মহত্যা করেছেন ‘নাইট রাইডার’ অভিনেত্রী পামেলা

বিনোদন ডেস্ক
প্রকাশিত: শনিবার, ৮ মার্চ, ২০২৫, ৩:০০ অপরাহ্ণ
আত্মহত্যা করেছেন ‘নাইট রাইডার’ অভিনেত্রী পামেলা

নিজ বাড়ি থেকে ‘নাইট রাইডার’ খ্যাত অভিনেত্রী পামেলা বাখের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তিনি যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জলসের স্থানীয় সময় বুধবার (৫ মার্চ) হলিউড হিলসের নিজ বাড়িতে আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে লস অ্যাঞ্জেলেস মেডিকেল এক্সামিনারের কার্যালয়। পামেলা বাখ জনপ্রিয় টিভি সিরিজ ‘নাইট রাইডার’ ও ‘বেওয়াচ’র নায়ক ডেভিড হ্যাসেলহফের প্রাক্তন স্ত্রী ছিলেন। ‘নাইট রাইডার’-এর সেটে হ্যাসেলহফের সঙ্গে পামেলা বাখের পরিচয়। এরপর ১৯৮৯ সালে দুইজন বিয়ে করেন। ২০০৬ সালে তাদের বিচ্ছেদের আগে পামেলা-হ্যাসেলহফ জুটি ‘বেওয়াচ’- এ অভিনয় করেন।

হ্যাসেলহফ এক বিবৃতিতে বলেন, পামেলা হ্যাসেলহফের মৃত্যুতে আমাদের পরিবার গভীরভাবে শোকাহত। এই কঠিন সময়ে আমরা যে ভালোবাসা এবং সমর্থন পেয়েছি তার জন্য আমরা কৃতজ্ঞ, তবে আমরা শোক প্রকাশ করার সময় এবং এই কঠিন সময় পার করার সময় দয়া করে গোপনীয়তা বজায় রাখার অনুরোধ জানাচ্ছি। ওকলাহোমার তুলসায় জন্মগ্রহণকারী বাখ ১৯৭০ এর দশকে অভিনয় শুরু করেন। হ্যাসেলহফের সঙ্গে তার দুটি কন্যা সন্তান রয়েছে।

তার কন্যা হেইলি অ্যাম্বার হ্যাসেলহফ ইনস্টাগ্রামে তার মায়ের প্রতি শ্রদ্ধা জানিয়ে বাবা-মায়ের একটি ছবি পোস্ট করেছেন। বাখের প্রতিনিধি, শ্যারন কেলি, টিএমজেডকে জানিয়েছেন যে তিনি তার মৃত্যুতে হতবাক হয়েছেন। তিনি বলেন, আমার হৃদয় তার পরিবার, তার সুন্দরী কন্যা এবং নাতনির জন্য ব্যথিত, যাদের সম্পর্কে পামেলা ক্রমাগত উচ্ছ্বাস প্রকাশ করতেন এবং গভীরভাবে ভালোবাসতেন। পামেলা বাখ আরও যেসব বিখ্যাত সিরিজে অভিনয় করেছেন সেগুলো হলো- সোপ অপেরা দ্য ইয়াং অ্যান্ড দ্য রেস্টলেস, চিয়ার্স, দ্য ফল গাই, টি.জে. হুকার, সুপারবয় এবং ভাইপার।

আন্তঃদেশীয় অপরাধ মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ আইনমন্ত্রীর

অনলাইন ডেস্ক
প্রকাশিত: রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ৬:০৫ অপরাহ্ণ
আন্তঃদেশীয় অপরাধ মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ আইনমন্ত্রীর

বিশেষ প্রতিনিধি: আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বিদ্যমান ও উদীয়মান আন্তঃদেশীয় অপরাধ মোকাবিলায় শক্তিশালী জাতীয় পদক্ষেপের পাশাপাশি আন্তর্জাতিক সহযোগিতা আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেছেন। তিনি আইনের শাসন সুদৃঢ় করা, ন্যায়বিচারে প্রবেশাধিকার বৃদ্ধি, প্রাতিষ্ঠানিক জবাবদিহিতা জোরদার এবং ফৌজদারি বিচারব্যবস্থার আধুনিকায়নে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

২৭ সেপ্টেম্বর রবিবার সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে অনুষ্ঠিত ১৫তম জাতিসংঘ অপরাধ প্রতিরোধ ও ফৌজদারি বিচার কংগ্রেসের উচ্চপর্যায়ের অধিবেশনে বক্তব্য প্রদানকালে এ কথা বলেন।

২৬ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর ২০২৬ পর্যন্ত সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি ন্যাশনাল এক্সিবিশন সেন্টারে (ADNEC) অনুষ্ঠিত এই কংগ্রেসে আইনমন্ত্রী বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব প্রদান করছেন।

বক্তব্যে আইনমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্ব ও দিকনির্দেশনায় আইনের শাসন সুদৃঢ় করা, ন্যায়বিচারে জনগণের প্রবেশাধিকার বৃদ্ধি, প্রাতিষ্ঠানিক জবাবদিহিতা জোরদার এবং ফৌজদারি বিচারব্যবস্থার আধুনিকায়নে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।তিনি বাংলাদেশের চলমান বিচারিক সংস্কারের বিষয়টি তুলে ধরেন এবং শক্তিশালী জাতীয় পদক্ষেপ ও আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে বিদ্যমান ও উদীয়মান আন্তঃদেশীয় অপরাধ মোকাবিলায় বাংলাদেশের প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন।

আবুধাবি ঘোষণার সঙ্গে সামঞ্জস্য রেখে বাংলাদেশ ফৌজদারি কার্যবিধি সংস্কারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। এর মাধ্যমে সংক্ষিপ্ত বিচারপ্রক্রিয়ার কার্যকর ব্যবহার আরও জোরদার ও সম্প্রসারণ, মামলার দ্রুত নিষ্পত্তি, মামলাজট কমানো এবং সময়োপযোগী ও ন্যায়সংগত বিচারপ্রাপ্তির সুযোগ নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হবে।ভিয়েনাভিত্তিক জাতিসংঘের মাদক ও অপরাধবিষয়ক দপ্তর (UNODC) পাঁচ বছর অন্তর অনুষ্ঠিত এই গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক কংগ্রেসটির আয়োজক।

বাংলাদেশ প্রতিনিধিদলে পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম ছাড়াও আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের অন্যান্য কর্মকর্তারা রয়েছেন।

ঢাকার ডাক নিউজ/এস