জিয়ার স্বাধীনতা পদক পুনর্বহাল, এবার পুরস্কার পাচ্ছেন ৭ জন
জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ ৭ জন বিশিষ্ট ব্যক্তিকে ‘স্বাধীনতা পুরস্কার ২০২৫’ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এছাড়া সরকার সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বাধীনতা পুরস্কার বাতিলের সিদ্ধান্ত রহিত করেছে।
মঙ্গলবার (১১ মার্চ) মন্ত্রিপরিষদ বিভাগের এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। এ বছর পুরস্কারের জন্য মনোনীত ব্যক্তিরা হলেন— বিজ্ঞান ও প্রযুক্তিতে অধ্যাপক জামাল নজরুল ইসলাম (মরণোত্তর), সাহিত্যে মীর আবদুস শুকুর আল মাহমুদ (মরণোত্তর), সংস্কৃতিতে নভেরা আহমেদ (মরণোত্তর), সমাজসেবায় স্যার ফজলে হাসান আবেদ (মরণোত্তর), মুক্তিযুদ্ধ ও সংস্কৃতিতে মোহাম্মদ মাহবুবুল হক খান ওরফে আজম খান (মরণোত্তর), শিক্ষা ও গবেষণায় বদরুদ্দীন মোহাম্মদ উমর, প্রতিবাদী তারুণ্যে আবরার ফাহাদ।



আপনার মতামত লিখুন