খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

জাবির ২৮৯ শিক্ষার্থীকে বহিষ্কারসহ বিভিন্ন শাস্তি; ৯ শিক্ষক সাময়িক বরখাস্ত

অনলাইন ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫, ১:১৫ অপরাহ্ণ
জাবির ২৮৯ শিক্ষার্থীকে বহিষ্কারসহ বিভিন্ন শাস্তি; ৯ শিক্ষক সাময়িক বরখাস্ত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে শিক্ষার্থীদের ওপর হামলায় জড়িত থাকার অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২৮৯ জন শিক্ষার্থীকে তিন ক্যাটাগরিতে শাস্তি দেওয়া হয়েছে। এছাড়া হামলায় মদত দেওয়ার অভিযোগে ৯ শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সোমবার (১৭ মার্চ) সকাল ১১টায় উপাচার্য অধ্যাপক কামরুল আহসানের সভাপতিত্বে বিশেষ সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হয়। ১৪ ঘণ্টার সিন্ডিকেট সভা শেষে রাত ৩টায় সাংবাদিকদের ব্রিফিংকালে এই তথ্য জানান উপাচার্য অধ্যাপক কামরুল আহসান। এসময় তিনি বলেন, সিন্ডিকেট সভায় ২৮৯ জন শিক্ষার্থীকে তিন ক্যাটাগরিতে শাস্তি দেওয়া হয়েছে। হামলায় জড়িত বর্তমানে ছাত্রত্ব আছে, এমন শিক্ষার্থীদের সাময়িক বহিষ্কার; চূড়ান্ত পরীক্ষা শেষ হয়েছে, এমন শিক্ষার্থীদের ফলাফল স্থগিত এবং ছাত্রত্ব শেষ হয়েছে এমন শিক্ষার্থীদের সনদ স্থগিত করা হয়েছে।

শুধু স্ট্রাকচার্ড কমিটি গঠিত হওয়া দশ জন শিক্ষক হলেন পলাশ সাহা, শফি মোহাম্মদ তারেক, মোহাম্মদ জাহাঙ্গীর আলম, মনির উদ্দিন শিকদার, মহিবুর রউফ শৈবাল, আনোয়ার খসরু পারভেজ, সাইফুর রহমান এবং অধ্যাপক এ এ মামুন। এছাড়াও দুজন কর্মকর্তা ও একজন কর্মচারী বরখাস্ত হয়েছেন। বরখাস্ত দুই কর্মকর্তা হলেন ডেপুটি রেজিস্ট্রার রাজীব চক্রবর্তী (শিক্ষা শাখা) ও নাহিদুর রহমান খান। কর্মচারী হলেন ৬ নং ছাত্র হলের সিক বয় মহসিন। এছাড়াও হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে তৎকালীন উপাচার্য অধ্যাপক নুরুল আলম ও রেজিস্ট্রার আবু হাসানের পেনশন স্থগিত করার সিদ্ধান্তও নেওয়া হয়েছে। উল্লেখ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ১৫ জুলাই বাস ভবনের মধ্যে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগ ও বহিরাগত সন্ত্রাসীদের হামলা এবং ১৭ জুলাই শিক্ষার্থীদের ওপর তৎকালীন উপাচার্যের নির্দেশে শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলার অভিযোগ রয়েছে।

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।