খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

কাঠগড়ায় ইনু-আনিসুলের খোশগল্প

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বুধবার, ১৯ মার্চ, ২০২৫, ২:৫৬ অপরাহ্ণ
কাঠগড়ায় ইনু-আনিসুলের খোশগল্প

সাবেক আইনমন্ত্রী আনিসুল হক৷ তিনি সচরাচর আদালতের কাঠগড়ায় নিশ্চুপ থাকেন। তবে আজ বুধবার (১৯ মার্চ) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিন রেজার আদালতে তাকে কথা বলতে দেখা গেছে। এদিন সকাল ৯ টা ৫০ মিনিটে আদালতে তোলার পর সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর সঙ্গে খোশগল্পে মেতে উঠেন আনিসুল হক। অন্য সময় ইনু ও মেননকে কাঠগড়ায় গল্প করতে দেখা গেলেও আজ তেমন দৃশ্য দেখা যায়নি। কাঠগড়ায় চুপচাপ দাঁড়িয়ে ছিলেন সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন৷ এরপর বেলা ১০টা ১মিনিটে বিচারক এজলাসে আসেন। শুরু হয় রিমান্ড শুনানি। এসময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর যাত্রাবাড়ীতে গুলিতে ওবায়দুল ইসলাম নিহতের মামলায় হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন ও ডা. দীপু মনিকে চার দিনের রিমান্ডে দেন আদালত।

অন্যদিকে, বৈষম্যবিরোধী আন্দোলনে চলাকালে মোহাম্মদপুরের বসিলা এলাকায় মো. সুজন হত্যা মামলায় আনিসুল হকের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন বিচারক। সাত দিনের রিমান্ড আবেদনের ওপর শুনানি শেষে আদালত তার তিন দিনের রিমান্ডের আদেশ দেন। এরপর একে একে কাঠগড়ায় থাকা সব আসামিকে পুলিশের হেলমেট পরানো হয়। আগ থেকেই তাদের গায়ে ছিল বুলেটপ্রুফ জ্যাকেট। এরপর কড়া পুলিশি প্রহরায় তাদের ঢাকার সিএমএম আদালতের হাজতখানার দিকে নিয়ে যাওয়া হয়। এসময় সব আসামি মাথা নিচু করে ছিল।

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।