খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

সাগরে ৩০ ঘণ্টা পর মিলল নিখোঁজ বিজিবি সদস্যের মরদেহ

অনলাইন ডেস্ক
প্রকাশিত: রবিবার, ২৩ মার্চ, ২০২৫, ৪:৫০ অপরাহ্ণ
সাগরে ৩০ ঘণ্টা পর মিলল নিখোঁজ বিজিবি সদস্যের মরদেহ

সাগরে নৌকাডুবির ঘটনায় রোহিঙ্গাদের উদ্ধার করেত গিয়ে নিখোঁজ হওয়ার ৩০ ঘণ্টা পর বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোহাম্মদ বিল্লালের মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার (২৩ মার্চ) দুপুর সোয়া ১২টার দিকে টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ পশ্চিম পাড়া সৈকত পয়েন্ট দিয়ে মরদেহটি উদ্ধার করে আনা হয় বলে জানিয়েছে স্থানীয় ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল মান্নান। বিজিবি সদস্য বেলাল শাহপরীর দ্বীপ সীমান্ত ফাঁড়িতে সিপাহি হিসেবে কর্মরত ছিলেন।

এ ঘটনায় নিখোঁজ বিজিবির সদস্যের সঙ্গে একটি চাইনিজ রাইফেল এবং গুলি ভর্তি চারটি ম্যাগাজিন থাকার তথ্য পাওয়া গেলেও মরদেহের পাশাপাশি এসব আগ্নেয়াস্ত্রগুলো উদ্ধার হয়েছে কিনা তা নিশ্চিত হওয়া যায়নি। ইউপি সদস্য আব্দুল মান্নান বলেন, শুক্রবার মধ্যরাতে নাফ নদীর শাহপরীর দ্বীপ এলাকায় রোহিঙ্গা বহনকারী একটি ট্রলার ডুবির ঘটনা ঘটে। এসময় তাদের উদ্ধার করতে গিয়ে নিখোঁজ হয় বিজিবির এক সদস্যসহ অনেক রোহিঙ্গা। নিখোঁজদের সন্ধানে বিজিবি ও কোস্টগার্ড সদস্যদের পাশাপাশি স্থানীয় জেলেরাও সাগরে নিরবচ্ছিন্ন উদ্ধার তৎপরতা চালায়।

একপর্যায়ে রোববার সকালে শাহপরীর দ্বীপ পশ্চিম পাড়া সৈকত থেকে অদূরবর্তী সাগরে একটি মরদেহ ভাসতে দেখা যায়। পরে কোস্টগার্ড ও বিজিবির আভিযানিক দলের সদস্যরা মরদেহটি উদ্ধার করে। এরপর দুপুর সোয়া ১২টার দিকে শাহপরীর দ্বীপের পশ্চিম পাড়া সৈকত নৌঘাট দিয়ে মরদেহটি নিয়ে আসা হয়। পরে বিজিবি সদস্যরা মরদেহটি নিয়ে যান বলে জানান তিনি।  টেকনাফ ২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আশিকুর রহমান বলেন, শাহপরীর দ্বীপের অদূরবর্তী সাগর থেকে ভাসমান অবস্থায় নিখোঁজ বিজিবি সদস্যের মরদেহটি উদ্ধার করা হয়েছে। মরদেহটি কূলে নিয়ে আসার পর কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এর আগে শুক্রবার মধ্যরাতে শাহপরীর দ্বীপ পশ্চিমে রোহিঙ্গাবহনকারী ট্রলার ডুবির ঘটনা ঘটে। এতে এ পর্যন্ত ২৫ জন রোহিঙ্গাকে জীবিত উদ্ধার করেছে বিজিবি। এ ঘটনায় বিজিবির এক সদস্যসহ অনেকেই নিখোঁজ হন।

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।