খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

তা‌রেক রহমান নামাজ পড়‌বেন কিংস্টনে, হচ্ছে না ঈ‌দ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান

অনলাইন ডেস্ক
প্রকাশিত: রবিবার, ৩০ মার্চ, ২০২৫, ১০:৩২ পূর্বাহ্ণ
তা‌রেক রহমান নামাজ পড়‌বেন কিংস্টনে, হচ্ছে না ঈ‌দ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান

রবিবার সকা‌লে লন্ডনে নিজের ঘরের পা‌শে কিংস্টনেই বরাবরের ম‌তোন ঈদের নামাজ আদায় কর‌বেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

যুক্তরাজ্য বিএন‌পির সভাপতি এমএ মা‌লেক শ‌নিবার বি‌কালে জানান, কিংস্টন জা‌মে মস‌জিদ অথবা আবহাওয়া ভা‌লো থাক‌লে পার্শ্ববর্তী খোলা মা‌ঠে ঈদের না‌মাজ পড়‌বেন তা‌রেক রহমান।

তা‌রেক রহমানের সাথে ঈদ জামাত পড়‌তে প্রতি ঈদেই বিপুল সংখ্যক নেতাকর্মী জ‌ড়ো হন কিংস্টনে।

এদিকে খা‌লেদা জিয়া ও তা‌রেক রহমান দুজনেই লন্ডনে থাকলেও তা‌দের সাথে এবার যুক্তরাজ্য বিএন‌পির উদ্যোগে কোনও ঈদ শুভেচ্ছা বিনিময়ের অনুষ্ঠান হচ্ছে না বলে জানা গেছে।

যুক্তরাজ্য বিএন‌পির সভাপ‌তি এমএ মা‌লেক জানান, শেষ সম‌য়ে বৃহৎ প‌রিস‌রের হল না পাওয়ার কারণে ঈদ শুভেচ্ছা বিনিময় হচ্ছে না।

দলীয় নেতাকর্মীসহ কমিউনিটির মানুষের আগ্রহ থাকলেও খা‌লেদা জিয়ার অসুস্থতা, ভিড় ও বিশৃঙ্খলা এড়ানোসহ নানা কারণে দলীয় হাইকমা‌ন্ড শু‌ভেচ্ছা বি‌নিম‌য়ের কর্মসূচি এ‌ড়ি‌য়ে গে‌ছেন।

উল্লেখ্য, বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবার লন্ডনে তার পরিবারের সঙ্গে ঈদুল ফিতর উদযাপন করবেন। দশ বছরের মধ্যে প্রথমবারের মতো তারা একসঙ্গে উৎসব অনুষ্ঠান ভাগাভাগি করবেন। এরআগে ২০১৫ সালের সেপ্টেম্বরে প্রায় আট বছর পর সেবার পরিবারের সদস‌্যদের সা‌থে ঈদ উদযাপন করেন তি‌নি।

২০১৫ সা‌লের ২৫ সেপ্টেম্বর লন্ড‌নে যুক্তরাজ্য বিএন‌পির আ‌য়োজ‌নে ঈদ শুভেচ্ছা বি‌নিম‌য়ের অনুষ্ঠা‌নে খা‌লেদা জিয়া, তা‌রেক রহমান ও ডা. জোবাইদা ঈদ শু‌ভেচ্ছা বি‌নিময় করেন। এরপর ২০১৭ সা‌লে লন্ড‌নে ঈদুল আজহা উদযাপন করেন খা‌লেদা জিয়া।

তারেক রহমানের স্ত্রী-কন্যা ছাড়াও প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী-সন্তানরা সবাই লন্ড‌নে আছেন। এবার তাই পারিবারিক আব‌হেই ঈদ কাট‌বে জিয়া পরিবা‌রের সদস‌্যদের।

 

 

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।