খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

চুনারুঘাটে ২৩ শিক্ষককে পরীক্ষা কার্যক্রম থেকে অব্যাহতি

কাজী মাহমুদুল হক সুজন, চুনারুঘাট
প্রকাশিত: মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫, ৬:২৬ অপরাহ্ণ
চুনারুঘাটে ২৩ শিক্ষককে পরীক্ষা কার্যক্রম থেকে অব্যাহতি

দায়িত্বে অবহেলার কারণে চুনারুঘাট সরকারি কলেজে অনুষ্ঠিত দাখিল পরীক্ষায় দায়িত্বরত ২৩ জন শিক্ষককে পরীক্ষার কার্যক্রম থেকে অব্যাহতি প্রদান করা হয়। সোমবার (২১ এপ্রিল) বেলা ১২টায় পরীক্ষার কেন্দ্র সচিব প্রিন্সপাল একে আফসার আহামদ তালুকদার তাদের অব্যাহতি প্রদান করেন।

জানা যায়, চুনারুঘাটের হাজী আলীম উল্লাহ সিনিয়র মাদ্রাসার দাখিল পরীক্ষার শিক্ষার্থীদের চুনারুঘাট সরকারি কলেজের ভেন্যুতে পরীক্ষা চলে। পরীক্ষা চলাকালীন সময়ে শিক্ষকদের যেভাবে দায়িত্ব পালন করার কথা সেভাবে করেন নি।
ওই সময় কেন্দ্রে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট কেন্দ্র পরিদর্শনে এসে পরীক্ষায় অনিয়ম দেখে কেন্দ্র সচিবকে বিষয় টি অবগত করেন। পরে কেন্দ্র সচিব ২৩ জন অভিযুক্ত শিক্ষক কে চুনারুঘাট সরকারি কলেজে অনুষ্ঠিত দাখিল পরীক্ষার দায়িত্ব থেকে অব্যাহতি দেন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রবিন মিয়া জানান, পরীক্ষা কেন্দ্রে শিক্ষকদের দায়িত্বে অবহেলার কারণে তাঁদের অব্যাহতি দেয়া হয়েছে। তাদের জায়গায় নতুন করে দায়িত্ব ২৩ জন শিক্ষকে দায়িত্ব পালনের জন্য দেয়া হয়েছে।

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।