খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

জুলাই বিপ্লবে গুলিবিদ্ধ আহত নাইমের পাশে মার্কেন্টাইল ব্যাংক

অনলাইন ডেস্ক
প্রকাশিত: সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫, ৩:৫০ অপরাহ্ণ
জুলাই বিপ্লবে গুলিবিদ্ধ আহত নাইমের পাশে মার্কেন্টাইল ব্যাংক

জুলাই বিপ্লবে পুলিশ কতৃক পায়ে গুলিবিদ্ধ মারাত্নক আহত নারায়ণগঞ্জ সরকারি তোলারাম কলেজের ছাত্র ও ফরিদগঞ্জ উপজেলাধীন ৩নং সুবিদপুর পূর্ব ইউনিয়নের লক্ষীপুর গ্রামের নাইম ইসলামের চিকিৎসার জন্য এক লক্ষ টাকা সহায়তা প্রদান করেন মার্কেন্টাইল ব্যাংক। মার্কেন্টাইল ব্যাংকের ভাইস চেয়ারম্যান ও ফরিদগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব এম এ হান্নান সাহেবের পক্ষ থেকে আজ জেলা প্রশাসকের কার্যালয়ে আহত নাইমের হাতে এক লক্ষ টাকার চেক তুলে দেন চাঁদপুর জেলা প্রশাসক জনাব মোহসিন উদ্দিন।

এসময় উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা বিএনপির সাধারন সম্পাদক এডভোকেট সলিমুল্লাহ সেলিম, ফরিদগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ফারুক আহমেদ খান, মার্কেন্টাইল ব্যাংক চাঁদপুর শাখা ব্যবস্থাপক জনাব মনির হোসেন ও মার্কেন্টাইল ব্যাংক কর্মকর্তা আবু সাইদ পাটোয়ারী।


উল্লেখ্য যে ইতিপূর্বে আলহাজ্ব এম এ হান্নান সাহেবের পক্ষ থেকে ১নং বালিথুবা পশ্চিম ইউনিয়ন বাসিন্দা জুলাই বিপ্লবে আহত ঢাকায় হাসপাতালে চিকিৎসাধীন ছাত্রদল নেতা আল আমিনের হাতে গত শনিবার এক লক্ষ টাকার চেক তুলে দেন মার্কেন্টাইল ব্যাংক চাঁদপুর শাখা ব্যবস্থাপক জনাব মনির হোসেন। এসময় উপস্থিত ছিলেন ১নং বালিথুবা পশ্চিম ইউনিয়ন বিএনপির সভাপতি জনাব রফিকুল ইসলাম কাঞ্চন, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান, মার্কেন্টাইল ব্যাংক কর্মকর্তা আবু সাইদ পাটোয়ারী ও তানভীর হোসেন প্রমুখ।

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।