খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

চাঁদপুরে অনুষ্ঠিত হলো আলোকিত প্রজন্মের শিক্ষা উৎসব

চীফ রিপোর্টার
প্রকাশিত: শনিবার, ৩ মে, ২০২৫, ৩:৪১ অপরাহ্ণ
চাঁদপুরে অনুষ্ঠিত হলো আলোকিত প্রজন্মের শিক্ষা উৎসব

চাঁদপুর তিন নদীর মোহনার পাড়ে আলোকিত প্রজন্মের আয়োজনে ‘এসো শিক্ষা নিয়ে, দেশ বদলাই’ এই স্লোগানে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয় দ্য প্রিমিয়াম হোমস লিমিটেড প্রেজেন্টস চাঁদপুর শিক্ষা উৎসব।

শুক্রবার পুরানবাজার ডিগ্রি কলেজে প্রায় ছয়শত শিক্ষার্থীর অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।


এদিন সকাল দশটায় অনুষ্ঠানে প্রধান অতিথি এবং উদ্বোধক ছিলেন জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক।

চাঁদপুর সরকারি কলেজের পদার্থবিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান আলমগীর হোসেন বাহারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, চাঁদপুর সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি ও শহর বিএনপির আহ্বায়ক আক্তার হোসেন মাঝি, যমুনা গ্রুপের পরিচালক (বাণিজ্যিক) এবিএম সামছুল হাসান ও পুরানবাজার ডিগ্রি কলেজের অধ্যক্ষ লে. মো. শোয়ায়েব।

৭ শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে অনুষ্ঠিত হলো শিক্ষা উৎসব। এসো শিক্ষা নিয়ে দেশ বদলাই প্রতিপাদ্যে শহরের পুরান বাজার ডিগ্রি কলেজে অনুষ্ঠানের আয়োজন করে আলোকিত প্রজন্ম নামে একটি সংগঠন।

এতে জেলার বিভিন্ন প্রতিষ্ঠানের ৭ শতাধিক শিক্ষার্থী অংশ নেয়। বিভিন্ন শিক্ষামূলক সেশনের পাশাপাশি আয়োজনটি পরিণত হয় ছাত্র-শিক্ষক মিলনমেলায়। অনুষ্ঠানের মিডিয়া পার্টনার যমুনা টেলিভিশন। পাশে ছিলো যমুনা গ্রুপও।

এ সময় অন্যদের মধ্যে বক্তব্য দেন, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন পাটোয়ারী, সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান সোহাগ, ব্যবসায়ী ফারুক মৃধা প্রমুখ।

দিনব্যাপী অনুষ্ঠানে সেশন স্পিকার হিসাবে উপস্থিত ছিলেন, ফাহাদ টিউটোরিয়ালের ফাহাদসহ তার টিম মেম্বার। আরও উপস্থিত ছিলেন, কেরিয়ার সেশন স্পিকার সিদ্দিকী মোহসীন পাটওয়ারী। অনুষ্ঠানের শুরুতে নৃত্য পরিবেশন করেন সংগঠনটির নৃত্য শিল্পীরা।

 

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।