খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

বিকল্প উপায়ে দ্রুত নিয়োগের দাবি চলমান তিন বিসিএসে উত্তীর্ণ চিকিৎসকদের

খান আহমেদ ইফতেখার, মেডিকেল ডেস্ক
প্রকাশিত: শনিবার, ৩ মে, ২০২৫, ৮:৪২ অপরাহ্ণ
বিকল্প উপায়ে দ্রুত নিয়োগের দাবি চলমান তিন বিসিএসে উত্তীর্ণ চিকিৎসকদের

তীব্র চিকিৎসক সংকট নিরসনে প্রার্থী পুনরাবৃত্তি না করে দ্রুত পাঁচ হাজার চিকিৎসক নিয়োগের পক্ষে ৪ দফা দাবির বাস্তবায়ন চেয়েছে পিএসসি সংস্কার আন্দোলন (চিকিৎসক পরিষদ)।

আজ শনিবার (৩ মে) বিকেলে শাহবাগের বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (পিজি হাসপাতাল) বিএমইউ বটতলায় সংবাদ সম্মেলন করে চিকিৎসক নিয়োগ সংক্রান্ত দাবিগুলোর প্রস্তাবনা তুলে ধরেন পিএসসি সংস্কার আন্দোলন (চিকিৎসক পরিষদ)-র সদস্যরা।

সংগঠনটির সদস্যরা চলমান ৪৪, ৪৫ ও ৪৬ তম বিসিএসে উত্তীর্ণদের থেকে বিকল্প উপায়ে দ্রুত চিকিৎসক নিয়োগ দেয়ার দাবি করেন। একইসাথে এ নিয়োগের পর স্পেশাল বিসিএসের মাধ্যমে অতিরিক্ত আরো ২ হাজার ডাক্তার নিয়োগের মাধ্যমে স্বাস্হ্যখাতের অচলাবস্থা নিরসনের দাবি করেন তারা। ৪৪-৪৬ তম বিসিএস এ বিভিন্ন ধাপে উত্তীর্ণ চিকিৎসকদের নিয়োগ সম্পন্ন না করে স্পেশাল বিসিএস নেয়া হলে একই প্রার্থীদের বারবার উত্তীর্ণ হওয়ার কারনে পরবর্তীতে একহাজার থেকে বারোশো সিট নষ্ট হবে বলে মনে করেন তারা। তাই পূর্বের চলমান বিসিএস থেকে দ্রুততম বিকল্প উপায়ে চিকিৎসক নিয়োগ করা হলে সরকার ঘোষিত সামনের স্পেশাল বিসিএস এ কোন প্রার্থীর অভারল্যাপিং হবে না ও সম্পূর্ণ নতুন ২০০০ চিকিৎসক স্বাস্হ্যখাতে যুক্ত হতে পারবেন। তারা আরো বলেন, বৈষম্য নিরসনে পরবর্তী বিসিএস সার্কুলারেই ডাক্তারদের বয়সসীমা বাড়িয়ে ৩৪ বছর করতে হবে। পাশাপাশি স্পেশাল বিসিএসে ডেন্টাল সার্জনদের পর্যাপ্ত পদ সৃষ্টি করারও দাবি করা হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ৪৬তম বিসিএসে প্রিলিমিনারিতে উত্তীর্ণ ডা. মো. সারোয়ার হোসেন। এ সময় তিনি চারটি দাবি তুলে ধরেন। এগুলো হলো-

১. সুপারিশের জন্যে অপেক্ষমান ৪৪তম, মৌখিক পরীক্ষার জন্য অপেক্ষমান ৪৫তম এবং লিখিত পরীক্ষার জন্য অপেক্ষমান ৪৬তম বিসিএসের চিকিৎসক প্রার্থীদের বিকল্প উপায়ে দ্রুত নিয়োগ দিতে হবে।
২. চলমান বিসিএস থেকে দ্রুততম সময়ে বিকল্প নিয়োগ সম্পন্ন করে অনতিবিলম্বে বিশেষ বিসিএসের মাধ্যমে অতিরিক্ত দুই হাজার চিকিৎসক নিয়োগ দিতে হবে। সরকার ঘোষিত পাঁচ হাজার চিকিৎসক নিয়োগে যেন কোনোভাবে ওভারল্যাপিং না হয় তা অবশ্যই নিশ্চিত করতে হবে।
৩. বৈষম্য নিরসনে পরবর্তী বিসিএসের প্রজ্ঞাপনেই চিকিৎসকদের আবেদনের বয়সসীমা বৃদ্ধি করে ৩৪ বছর করতে হবে।
৪. বিশেষ বিসিএসে ডেন্টাল সার্জনদের উল্লেখযোগ্য সংখ্যক পদ সৃষ্টি করতে হবে।

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।