বিএসইসিতে লেফটেন্যান্ট কর্নেল তাজকে চায় বিনিয়োগকারীরা
অব্যাহত দরপতনের মধ্যে যোগ হয়েছে ভারত পাকিস্তান যুদ্ধ। ক্রমাগত দরপতনে দিশেহারা এখন বিনিয়োগকারীরা। টানা দরপতনের প্রতিবাদে বেশ কিছুদিন ধরে আন্দোলন করছেন সাধারণ বিনিয়োগকারীরা। একইসঙ্গে বিএসইসির বর্তমান চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের পদত্যাগও দাবি করছেন তারা।
সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের বেশ কয়েকটি গ্রুপে বিনিয়োগকারীদের কেউ কেউ সেনাবাহিনীর হস্তক্ষেপ কামনা করে পোষ্ট দিচ্ছেন। শেয়ারবাজারের টালমাটাল পরিস্থিতিতে বেশ সরব এখন বিনিয়োগকারীরা। তারা বলছেন, লাখ লাখ বিনিয়োগকারীদের রক্ষার্থে অবিলম্বে সেনাবাহিনীর পক্ষ থেকে শেয়ারবাজারে দীর্ঘদিনের অভিজ্ঞতা আছে এমন কাউকে নিয়োগ দেয়া হোক।
বিনিয়োগকারীদের নিজস্ব উদ্যেগে ফেসবুকে কয়েকটি জরিপও চালানো হয়েছে। সেখানে বাংলাদেশ সেনাবাহিনীর কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল তাজকে নিয়ন্ত্রক সংস্থায় দায়িত্ব দেয়ার দাবিতে অধিকাংশের ভোট পড়ে। বিনিয়োগকারীদের একটি উল্লেখযোগ্য অংশ মনে করছেন, জাতীয় অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ এই বাজারের স্থিতিশীলতা ফিরিয়ে আনতে নতুন যোগ্য নেতৃত্বের প্রয়োজন।
লেফটেন্যান্ট কর্নেল তাজ বর্তমানে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি) তে কর্মরত আছেন । দেশের শেয়ারবাজার নিয়ে এই কর্মকর্তার দীর্ঘদিনের অভিজ্ঞতা রয়েছে দাবি করে কয়েকটি ফেসবুক গ্রুপের মডারেটর লিখেন, বাংলাদেশ সেনাবাহিনীর সম্পৃক্ততা যেখানে আছে সেখানে একটা নির্ভরযোগ্য ভরসা তৈরি হবে।
বিষয়টি নিয়ে লেফটেন্যান্ট কর্নেল তাজের সাথে কথা বলা হয়। এসম তিনি বলেন, আমি সেনা অফিসার, প্রতিকূল পরিস্থিতিতে কাজ করেছি, সরকার এবং বাহিনী যেখানে আমাকে প্রয়োজন মনে করে সেখানেই আমি কাজ করবো।
লেফটেন্যান্ট কর্নেল তাজ বাংলাদেশ সেনাবাহিনীর একজন সিনিয়র লেফটেন্যান্ট কর্নেল সেনা কর্মকর্তা। কুমিল্লা ক্যাডেট কলেজে লেখা পড়া করা এই অফিসার ছাত্র জীবনে শিক্ষা বোর্ডে সম্মিলিত মেধা তালিকায় স্ট্যান্ড করা অর্থনীতির ছাত্র। তিনি ব্যবসা প্রশাসন(এমবিএ), ইতিহাস, ডিজাস্টার ম্যানেজমেন্ট এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা সহ চারটি বিষয়ে মাস্টার্স সম্পন্ন করেছেন।



আপনার মতামত লিখুন