খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

খুলনায় সাহিত্য অনুষ্ঠান শেষে অস্বচ্ছল লেখিকার ঘর নির্মাণের অর্থ প্রদান

খান আখতার হোসেন, সাহিত্য ডেস্ক
প্রকাশিত: সোমবার, ১২ মে, ২০২৫, ১২:৩৬ পূর্বাহ্ণ
খুলনায় সাহিত্য অনুষ্ঠান শেষে অস্বচ্ছল লেখিকার ঘর নির্মাণের অর্থ প্রদান

খানজাহান আলি থানা শাখা গাঙচিল সাহিত্য-সংস্কৃতি পরিষদের আয়োজনে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মবার্ষিকী উপলক্ষে গাঙচিল শাখা অফিস (বঙ্গপ্রদ্বীপ; কুয়েট রোড, ফুলবাড়ীগেট, খুলনা) তে ১১ই মে (রবিবার) বিকালে রবীন্দ্র জয়ন্তী উদযাপিত হয়।

অদ্য শাখার সভাপতি এস এম আবদুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোড়ল হাফিজুর রহমানের সঞ্চালনায় আলোচনা ও কবিতা পাঠের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাঙচিল কেন্দ্রীয় কমিটির সিনিয়র কো-চেয়ারম্যান গবেষক সৈয়দ আশরাফ আলী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাঙচিলের প্রতিষ্ঠাতা এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সাবেক পরিচালক অধ্যক্ষ খান আখতার হোসেন।

অনুষ্ঠান শেষে শাখার অস্বচ্ছল একজন মহিলা কবির ঘর নির্মাণের জন্য নগদ অর্থ অনুদান হিসাবে দেওয়া হয়। কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে সিনিয়র কো-চেয়ারম্যান সৈয়দ আশরাফ আলী, গাঙচিল প্রতিষ্ঠাতা অধ্যক্ষ খান আখতার হোসেন, খান জাহান আলি থানা শাখার সভাপতি এস এম আব্দুর রহমান ও সাধারণ সম্পাদক মোড়ল হাফিজুর রহমান অনুদানের টাকা কবির হাতে তুলে দেন।

এ পর্যন্ত গাঙচিল খান জাহান আলী থানা শাখা লেখক কল্যাণের জন্য বিভিন্ন অস্বচ্ছল সদস্যকে বিভিন্ন সময় নগদ অর্থ অনুদান হিসেবে প্রদান করেছে।

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।