খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

গাঙচিলের সুবর্ণজয়ন্তী : গাঙচিল ববি স্মৃতি শিশু পুরস্কার ২৫ অনুষ্ঠিত

খান আখতার হোসেন, সাহিত্য ডেস্ক
প্রকাশিত: শুক্রবার, ৩০ মে, ২০২৫, ৪:৪৭ অপরাহ্ণ
গাঙচিলের সুবর্ণজয়ন্তী : গাঙচিল ববি স্মৃতি শিশু পুরস্কার ২৫ অনুষ্ঠিত

গাঙচিলের অর্ধশত প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শিশুদের মেধা বিকাশের জন্য গাঙচিল সাহিত্য-সংস্কৃতি পরিষদ কেন্দ্রীয় ভাবে “ধুমপান মুক্ত জীবন” বিষয়ক রচনা প্রতিযোগিতার আয়োজন করে। আজ ২৯ মে রোজ বৃহস্পতিবার সকাল ১০টায় গাঙচিলের অর্ধশত প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে “গাঙচিল ববি স্মৃতি শিশু পুরস্কার-২০২৫” বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

উক্ত প্রতিযোগিতায় সিলভার লাইনিং গ্রামার স্কুল ও আহসানিয়া মিশন স্কুলের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। বিচারকগণ পুরস্কারের জন্য উক্ত স্কুল থেকে ৬ শিশুকে পুরস্কারের জন্য মনোনীত করেন।

বিচারকের বিচারে পুরস্কার পাওয়া ৬ শিশুরা হলো- ১ম স্থান অংশগ্রহণকারী ২জন সাবিকুন নাহার (৯ম শ্রেণী) ও পপি শুক্ল বৈদ্য (৮ম শ্রেণী), ২য় স্থান অংশগ্রহণকারী ২জন আফরিন খান (৯ম শ্রেণী) ও মীম আক্তার (৮ম শ্রেণী) এবং ৩য় স্থান অংশগ্রহণকারী ২জন কাইফা আক্তার (৬ষ্ঠ শ্রেণী) ও জিনিয়া ইসলাম (১০ম শ্রেণী)।

মিরপুর-১০ সিলভার লাইনিং গ্রামার স্কুলে পুরস্কার প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিলভার লাইনিং গ্রামার স্কুলের পরিচালক অধ্যক্ষ এরশাদ হোসেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিমান বাহিনীর অবসরপ্রাপ্ত গ্রুপ ক্যাপটেন ও গাঙচিলের কেন্দ্রীয় মহাসচিব ড. ইদ্রিস আলী। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব ও গাঙচিল ঢাকা বিভাগের সভাপতি কবি তন্ময় হারিস। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাঙচিলের উপদেষ্টা ও বিসিআইসির মহাব্যবস্থাপক কবি মনজু খন্দকার, গাঙচিলের উপদেষ্টা ও ঘিওর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আমির হোসেন, গাঙচিলের ঢাকা মহানগর উত্তর শাখার সভাপতি বাংলাদেশ বিমানের এরিয়া ম্যানেজার ছড়াশিল্পী গোলাম কুদ্দুস চঞ্চল, গাঙচিলের ঢাকা ঢাকা বিভাগের সাধারণ সম্পাদক কবি সাজেদা ডুলু।

অনুষ্ঠানে কবিতা গান ও আলোচনায় অংশ নেন গাঙচিল ঢাকা বিভাগের সাধারণ সম্পাদক কবি সাজেদা ডুলু, গাঙচিল ঢাকা মহানগর উত্তর শাখার প্রচার সম্পাদক কবি কবি শেখ আব্দুল মনির, গাঙচিল ঢাকা বিভাগের সহ সাধারণ সম্পাদক কবি খাদিজা আখতার কল্পনা, গাঙচিল ঢাকা বিভাগের গ্রন্থগার সম্পাদক লাবনী আক্তার, আহসানিয়া মিশন স্কুলের শিক্ষক, মিরপুর সিলভার লাইনিং গ্রামার স্কুলের শিক্ষক প্রমুখ।

সমগ্র অনুষ্ঠানটি উপস্থাপনা করেন গাঙচিল ববি স্মৃতি শিশু পুরস্কার ‘২৫ কমিটির সমন্বয়ক সেলিনা আহমেদ ডোডন ও পরিচালনা করেন বাংলাদেশ সরকারের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অবসরপ্রাপ্ত পরিচালক ও গাঙচিলের প্রধান সমন্বয়ক অধ্যক্ষ খান আখতার হোসেন। অনুষ্ঠানে শতাধিক ছাত্র ছাত্রী উপস্থিত ছিলো।

অনুষ্ঠানের শুরুতেই স্কুল ছাত্র ববির অকাল মৃত্যুতে দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন কবি মঞ্জু খন্দকার। অনুষ্ঠানটি সার্বিকভাবে সম্পাদনা করতে গ্রামার স্কুলের কর্তৃপক্ষকে ধন্যবাদ জানায় গাঙচিল কর্তৃপক্ষ। ছাত্র ও অতিথিদের আপ্যায়নের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা অধ্যক্ষ এরশাদ হোসেন।

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।