বিজিএমইএর নির্বাচনে ভোটগ্রহণ সম্পন্ন, চলছে গণনা
তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ পরিচালনা পর্ষদের নির্বাচনে ভোট গ্রহণ শেষ হয়েছে। বিকাল ৫টা পর্যন্ত ১৬৩১ জন ভোটার ভোট দিয়েছেন। ঢাকার রেডিসন হোটেলে আজ শনিবার সকাল আটটায় ভোট গ্রহণ শুরু হয়।
বিজিএমইএ জানায়, ঢাকা ও চট্টগ্রাম মিলিয়ে ভোটারের সংখ্যা ১ হাজার ৮৬৪ জন। ঢাকায় ১৫৬১ ভোটারের মধ্যে ভোট দিয়েছেন ১৩৭৭ জন এবং চট্টগ্রামে ৩০৩ জন ভোটারের মধ্যে ২৫৪ জন ভোটার। এবারের বিজিএমই নির্বাচনে মোট ভোট দিয়েছেন ৯৮ দশমিক ৬০ শতাংশ ভোটার।
ঢাকা রেডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেল এবং চট্টগ্রামের রেডিসন ব্লু বে হোটেলে সকাল আটটা থেকে শুরু হয়েছে ভোট গ্রহণ যা একটানা চলে বিকেল পাঁচটা পর্যন্ত।

সংগঠনের ৩৫টি পরিচালক পদে নির্বাচন কেন্দ্রিক তিন জোট ফোরাম, সম্মিলিত পরিষদ এবং ঐক্য পরিষদ এবারে নির্বাচনে অংশগ্রহণ করছে।

তবে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে ফোরাম এবং সম্মিলিত পরিষদের মধ্যে। এবার নির্বাচনে এই দুই জোট ঢাকা এবং চট্টগ্রামের প্রার্থিতা দিয়েছে। এবারে ভোটার হয়েছেন ১৮৬৪ জন। এর মধ্যে ঢাকায় ১৫৬১ এবং চট্টগ্রামে ৩০৩ জন।

ঢাকা থেকে নির্বাচনে অংশ নিয়েছেন যমুনা গ্রুপের পরিচালক সুমাইয়া ইসলাম রোজালিন।

শুধুমাত্র সচল কারখানার উদ্যোক্তারা এবারের নির্বাচনে ভোটার হওয়ার সুযোগ পেয়েছেন।
যমুনা গ্রুপের পরিচালক ইসলাম রোজালিন বলেন অথেন্টিক ফলাফল পাওয়ার জন্য সুষ্ঠু এবং সুন্দর নির্বাচন আশা করছি। তিনি আরো আশা করেন বিগত বারের চাইতে এবারের নির্বাচন নিরপেক্ষ হবে।
>বিস্তারিত আসছে ….



আপনার মতামত লিখুন