খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

উত্তরা গাঙচিলের ঈদ পুনর্মিলনী ও কবি শাহী সবুরের জন্মোৎসব পালিত

খান আখতার হোসেন, সাহিত্য ডেস্ক
প্রকাশিত: শনিবার, ২১ জুন, ২০২৫, ৬:১৩ অপরাহ্ণ
উত্তরা গাঙচিলের ঈদ পুনর্মিলনী ও কবি শাহী সবুরের জন্মোৎসব পালিত

আন্তর্জাতিক সাহিত্য সংগঠন ‘গাঙচিল’ উত্তরা শাখা (ঢাকা) এর আয়োজনে শুক্রবার, ২০ জুন বিকাল ৫ টায় গাঙচিল উত্তরা কার্যালয়ে অনুষ্ঠিত হয়ে গেল গাঙচিলের “ঈদ পুনর্মিলনী ও কবি শাহী সবুরের জন্মোৎসব” অনুষ্ঠান।

প্রকৃতির চিরচরিত ধারাই ফিরে এলো ছন্দসিক কবি শাহী সবুরের আবির্ভাব দিবস। অনুষ্ঠানে লেখক, কবি, সাহিত্যিক, সাংবাদিক, শিল্পী, অভিনেতা, যাদু শিল্পী সকলের এক মিলন মেলা অত্যন্ত আনন্দঘন উৎসবে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্বনন্দিত যাদুশিল্পী জুয়েল আইচ।

গাঙচিল ঢাকা উত্তরা শাখার সভাপতি বাংলাদেশ পুলিশের অবসরপ্রাপ্ত ডিআইজি এটিএম ফারুক হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কবি হারুন রশিদের সঞ্চালনায় অনুষ্ঠান পরিচালিত হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি কবি আতিক হেলাল, সাংবাদিক সুকুমার দাশ বাচ্চু, রোটারিয়ান সৈয়দ আনিসুর রহমান, কবি জেসমিন ইয়াসমিন, কবি মাসুম বিল্লাহ, জেসমিন নূর প্রিয়াংকা, ইসমোতারা মনি, রবিউল মাশরাফি, নূরুল হক প্রমুখ।

বিশ্ব নন্দিত যাদুশিল্পী জুয়েল আইচ মজার মজার গল্প বলে দর্শকদের এক মজার সন্ধ্যা উপহার দেন। অনুষ্ঠানে প্রাণবন্ত আলোচনা, কবিতা আবৃতি, সংগীত, কেক কাটা খাওয়া দাওয়া ছিল একটু ভিন্নমাত্রায়, ভালো লাগার মত।

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।