খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

জুলাই বিপ্লবে আহতদের পাশে দাঁড়ালেন এম এ হান্নান

ফারুক আহমেদ খান
প্রকাশিত: মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫, ১:০২ পূর্বাহ্ণ
জুলাই বিপ্লবে আহতদের পাশে দাঁড়ালেন এম এ হান্নান

দেশের বিভিন্ন স্হানে জুলাই বিপ্লবে আন্দোলনে আহত চাঁদপুরের ফরিদগঞ্জের ৯ জনের পাশে দাঁড়িয়েছেন ফরিদগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক ও মার্কেন্টাইল ব্যাংকের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব এম এ হান্নান। তার উদ্যোগে এবং মার্কেন্টাইল ব্যাংকের পক্ষ থেকে আহতদের মাঝে দ্বিতীয় পর্বে বিভিন্ন ক্যাটাগরিতে ৫০ হাজার থেকে এক লক্ষ টাকা করে মোট সাড়ে ৫ লাখ টাকা আর্থিক সহায়তার চেক হস্তান্তর করা হয়।

সোমবার (২৩ জুন) ফরিদগঞ্জের বিভিন্ন এলাকার ৯ জন আহত ব্যক্তির হাতে এই সহায়তার চেক তুলে দেন চাঁদপুর জেলা প্রশাসক মোহাম্মদ মোহসিন উদ্দিন। চেক হস্তান্তরের সময় জেলা প্রশাসক মহোদয় বলেন ফরিদগঞ্জের কৃতি সন্তান আলহাজ্ব এম এ হান্নান সাহেব একজন মানবিক মানুষ। সমাজের সকল স্তরে হান্নান সাহেবের অবদান রয়েছে। এমনিভাবে সমাজের সকল বৃত্তবানরা যদি হান্নান সাহেবের মতো সামাজিক কাজে এগিয়ে তাহলে অবশ্যই দেশ এগিয়ে যাবে।

চেক হস্তান্তর অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ উপজেলা বিএনপি যুগ্ম আহাবায়ক মোঃ ফারুক আহমেদ খান, বীর মুক্তিযোদ্ধা শাবু পাটওয়ারী, মার্কেন্টাইল ব্যাংক চাঁদপুর শাখা ব্যবস্থাপক জনাব মোঃ মনির হোসেন খান ও ব্যাংক কর্মকর্তা মোঃ সাইদ পাটোয়ারী প্রমুখ।

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।