মাইজভান্ডার দরবার শরীফে মতবিনিময় সভায় সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভান্ডারি (ম.জি.আ) এর সাথে বদরপুর দরবার শরীফের পীরজাদা আল্লামা হাফেজ সৈয়দ মুসতানজিদ বিল্লাহ রব্বানী সাক্ষাৎ
মতবিনিময় সভায় সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভান্ডারি (ম.জি.আ) এর সাথে বদরপুর দরবার শরীফের পীরজাদা আল্লামা হাফেজ সৈয়দ মুসতানজিদ বিল্লাহ রব্বানী সৌজন্যে সাক্ষাৎ হয়েছে।
জানা যায় গত রবিবার সকালে আমেরিকার নিউইয়র্কে এম্পায়ার স্টেট প্লাজা কনভেনশন সেন্টারে সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারি ট্রাস্ট এর সম্মানিত চেয়ারম্যান চট্টগ্রাম ফটিকছড়ি মাইজভান্ডার দরবার শরীফের গাউছিয়া হক মঞ্জিলের সাজ্জাদানশীন হযরত সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভান্ডারি (ম.জি.আ) এর সাথে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক ও জনপার্ক জামে মসজিদের খতিব, পটুয়াখালী দাওয়াতুল ইসলাম বদরপুর দরবার শরীফের বড় পীরজাদা পীরে তরিকত্ব, আওলাদে অলি, প্রখ্যাত মোছাচ্ছের কোরআন আল্লামা হাফেজ সৈয়দ মুসতানজিদ বিল্লাহ রব্বানী সৌজন্যে সাক্ষাৎ হয়। এসময় উপস্থিত ছিলেন আমেরিকার নিউইয়র্ক এর কুইন্স উদ সাইডে অবস্থিত আহলুল বায়ত মিশন জামে মসজিদের খতিব আওলাদ -ই- রাসুল (দ.)মুফতি ডক্টর সাঈয়্যেদ মুতাওয়াক্কিল বিল্লাহ রব্বানী (বদরপুরী), শাইখ কারী আহমদ বিন ইউসুফ আল আযহারী, ড.কফিন উদ্দিন সরকার ছালেহী, ড.সৈয়দ এরশাদ আহমদ বোখারী শায়খ ড নূর মোহাম্মদ কাব্বানী নক্সাবন্দী, শায়েখ ড.ইসা নিনওয়াই, শায়খ ড. গোলাম রাসুল প্রমুখ।
সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভান্ডারি (ম.জি.আ) মতবিনিময় কালে তিনি বলেন রাসুল (দ.) এর জীবন ও আদর্শ অনুসরণের মাধ্যমে মানব কল্যাণে ভূমিকা রাখতে নিজ নিজ অবস্থান অবস্থান থেকে সকলকে এগিয়ে আসতে হবে এবং ইসলামের মৌলিক শিক্ষায় উজ্জীবিত হয়ে পারস্পরিক সম্পীতি, ভ্রাতৃত্ব ও সংহতি বজায় রাখার জন্য সচেষ্ট হওয়া জরুরী।
এতে ঐতিহ্যবাহী দাওয়াতুল ইসলাম বদরপুর দরবার শরীফের আশেক ভক্তগণ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন। পরিশেষে দেশ ও জাতির কল্যাণে মিলাদ ও দোয়া মাহফি



আপনার মতামত লিখুন