খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

চাঁদপুর জেলা বিএনপির আয়েজনে বিজয় শোভাযাত্রা

ফারুক আহমেদ খান, চাঁদপুর
প্রকাশিত: বুধবার, ৬ আগস্ট, ২০২৫, ৬:৫৯ অপরাহ্ণ
চাঁদপুর জেলা বিএনপির আয়েজনে বিজয় শোভাযাত্রা

ছাত্রজনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে চাঁদপুর জেলা বিএনপির সভাপতি ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক জননেতা শেখ ফরিদ আহমেদ মানিক এর নেতৃত্বে এক বিশাল আনন্দ শোভাযাত্রা চাঁদপুর শহর পদক্ষিন করে। শোভাযাত্রাটি শুরু হয় স্বৈরাচার বিরোধী আন্দোলনে বেশিরভাগ ঘটনাস্হল চাঁদপুর বাসস্ট্যান্ড থেকে।

শোভাযাত্রাটি বাসস্ট্যান্ড থেকে শুরু করে স্টেডিয়াম রোড হয়ে চাঁদপুর শহর পদক্ষিন করে। চাঁদপুর জেলার সকল উপজেলা থেকে আসা বিএনপি ও সকল অঙ্গসংগঠনের হাজার হাজার নেতাকর্মী সরব উপস্হিতিতে গোটা শহর লোকে লোকারন্য ছিলো। সবার মুখে মুখে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারুণ্যের অহংকার জননেতা তারেক রহমানের শ্লোগান ছিলো।

এসময় আরো উপস্হিত ছিলেন চাঁদপুর জেলা বিএনপির সাধারন সম্পাদক এডভোকেট সলিমুল্লাহ সেলিম, সহ সভাপতি জসীম উদ্দিন খান বাবুল, সহ সভাপতি, দেওয়ান সফিকুজ্জামান, যুগ্ম সাধারন সম্পাদক সেলিমুছ সালাম সেলিম, যুগ্ম সাধারন সম্পাদক আফজাল হোসেন, সাংগঠনিক সম্পাদক মনির চৌধুরী, শহর বিএনপির সভাপতি আক্তার মাঝি, সাধারন সম্পাদক এডভোকেট হারুন সহ জেলার সকল অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।