ভূরুঙ্গামারীতে ভিপি নূরের ওপর হামলার প্রতিবাদে গণমিছিল
গণ পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলার প্রতিবাদে ভূরুঙ্গামারীতে শনিবার (৩০ আগস্ট) সন্ধ্যায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে অংশ নেয় গণঅধিকার পরিষদ, এনসিপি, ২৪ জুলাইয়ের গণঅভ্যুত্থানের যোদ্ধারা এবং সাধারণ জনগণ। সমাবেশ থেকে হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং জাতীয় পার্টিকে নিষিদ্ধ ঘোষণার দাবি জানানো হয়।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে উপজেলার নেতৃবৃন্দ সন্ধ্যায় বাসস্ট্যান্ডের দক্ষিণে উপজেলা কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাসস্ট্যান্ডের গোল চত্বরে এসে শেষ হয়। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন মোঃ ফরহাদ, সভাপতি, ছাত্র অধিকার পরিষদ, ভূরুঙ্গামারী উপজেলা শাখা, মোঃ নাজমুল হাসান শান্ত, সভাপতি, শ্রমিক অধিকার পরিষদ, ভূরুঙ্গামারী উপজেলা শাখা, মোঃ ফরিদুল ইসলাম, আহ্বায়ক, যুব অধিকার পরিষদ, ভূরুঙ্গামারী উপজেলা শাখা, মোঃ কিরণ মাহমুদ, আহ্বায়ক, এনসিপি, ভূরুঙ্গামারী উপজেলা শাখা, মোঃ নয়ন মিয়া নাহিদ, ২৪ জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখ সারির যোদ্ধা, সমাবেশের সভাপতিত্ব ও সমাপনী বক্তব্য দেন মোঃ আতাউর রহমান, সভাপতি, গণঅধিকার পরিষদ, ভূরুঙ্গামারী উপজেলা শাখা।



আপনার মতামত লিখুন