মার্কেন্টাইল ব্যাংকের এই উদ্যোগ প্রশংসনীয় : জেলা প্রশাসক মোহাম্মদ মোহসিন উদ্দিন
বৈষম্যবিরোধী আন্দোলনে আহতদের মার্কেন্টাইল ব্যাংকের আর্থিক সহায়তা প্রদান
মার্কেন্টাইল ব্যাংক পিএলসি’র ভাইস চেয়ারম্যান বিশিষ্ট শিল্পপতি, শিক্ষানুরাগী ও ফরিদগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক জনাব আলহাজ্ব এম এ হান্নান সাহেবের উদ্যোগে চাঁদপুর শাখার পক্ষ থেকে জুলাই বিপ্লবে আহত ৫ জন ছাত্রছাত্রীকে সুচিকিৎসার জন্য প্রত্যেককে এক লক্ষ টাকা করে মোট ৫ লক্ষ টাকার চেক তুলে দেন মাননীয় জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন।

আহত অনুদান প্রাপ্তরা হলেন মোঃ শাহেদ হোসেন, নাজমুস সাকিব, নাফিসা, আয়েশা, জাহিদ হোসেন ওপরান হোসেন। জেলা প্রশাসকের সন্মেলন কক্ষে আজ দুপুর ৩টায় এই চেক বিতরন করা হয়।

উল্লেখ্য যে ইতিপূর্বে জুলাই বিপ্লবে আহত আরো ১৪ জনকে ৩ পর্বে মার্কেন্টাইল ব্যাংক এর পক্ষ থেকে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন আলহাজ্ব এম এ হান্নান সাহেবের প্রতিনিধি ফরিদগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ফারুক আহমেদ খান, মার্কেন্টাইল ব্যাংক চাঁদপুর শাখা ব্যবস্থাপক জনাব মোঃ মনির হোসেন খান ও মার্কেন্টাইল ব্যাংক কর্মকর্তা জনাব সাইদ পাটোয়ারী।



আপনার মতামত লিখুন