তারেক রহমানের নির্দেশ-মাদকমুক্ত বাংলাদেশ
ফরিদগঞ্জে সুবিদপুর যুবসমাজের উদ্যোগে মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত
চলো যাই যুদ্ধে মাদকের বিরুদ্ধে এ স্লোগানকে সামনে রেখে ফরিদগঞ্জ উপজেলার ৩ নং সুবিদপুর পূর্ব ইউনিয়নে মাদক বিরোধী প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর ২০২৫) বিকেল ৪টায় ইউনিয়নের সুবিদপুর গ্রামে উক্ত মাদক বিরোধী সভা অনুষ্ঠিত হয়। মাদক বিরোধী সভায় স্থানীয় ইউপি সদস্য আলহাজ্ব আব্দুর রশিদ মিজির সভাপতিত্বে ও সাংবাদিক এপে মনির হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ন-আহবায়ক, সাবেক চেয়ারম্যান মফিজুল ইসলাম চৌধুরী।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন জেলা মাদকদ্রব্য অধিদপ্তরের অফিসার কাজী সামছুল বারী, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ফারুক আহমেদ খাঁন, ফরিদগঞ্জ থানার সাব ইন্সপেক্টর মো. আশরাফ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বেলায়েত হোসেন, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইমাম হোসেন, ইউনিয়ন যুবদলের আহবায়ক এমরান হোসেন, কৃষকদলের নেতা মোশাররফ হোসেন, সহ অনেকেই।

এসময় উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ থানার এএসআই নাজমুল, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক শামীম হোসেন, বিএনপি নেতা বিল্লাল হোসেন. ছাত্রনেতা আরিফ হোসেন শুক্কুর. রাসেল মোল্লা. সোহাগ মোল্লা. জামিল মোল্লাসহ বিভিন্ন এলাকা থেকে আগত অসংখ্য সচেতন মহল।



আপনার মতামত লিখুন