খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

খুলনায় গাঙচিলের ১৯৩তম সাহিত্য সম্মেলন অনুষ্ঠিত

খান আখতার হোসেন, সাহিত্য ডেস্ক
প্রকাশিত: শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫, ১১:৪৫ অপরাহ্ণ
খুলনায় গাঙচিলের ১৯৩তম সাহিত্য সম্মেলন অনুষ্ঠিত

২৪ অক্টোবর শুক্রবার বাংলাদেশ শিল্পকলা একাডেমী খুলনায় গাঙচিল সাহিত্য সংস্কৃতি পরিষদ আয়োজন করে গাঙচিল ১৯৩তম সাহিত্য সম্মেলন। সম্মেলনে ভারত ও বাংলাদেশ থেকে চার শতাধিক কবি অংশ গ্রহণ করেন। গাঙচিল সাহিত্য সংস্কৃতি পরিষদ খুলনা বিভাগীয় সভাপতি প্রফেসর ডঃ হানিফ সুসিফের সভাপতিত্বে সম্মেলন উদ্বোধন করেন কবি আবদুল হক চাষী।

প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজিপি সরদার তমিজ উদ্দিন আহমেদ। প্রধান বক্তা গাঙচিল সাহিত্য সংস্কৃতি পরিষদের কেন্দ্রীয় মহাসচিব গ্রুপ ক্যাপটেন ড. ইদ্রিস আলী, অতিথি হিসেবে বক্তব্য রাখেন যশোরের কবি কাসেদুল্লামান সেলিম, কবি আহাদ আলী, চুয়াডাঙ্গার কবি খন্দকার আলী আজম, সাতক্ষীরার কবি সুকুমার দাস বাচ্চু, মাগুরার কবি পরেশ কান্তি কান্তি সাহা, নড়াইলের কবি এনায়েত হোসেন, ফরিদপুরের কবি বন্ধু বিয়াদ, গোপালগঞ্জের কবি দ্বীপল কান্তি বিশ্বাস দুর্জয়, বাগেরহাটের কবি সৈয়দ শওকত হোসেন, বরিশাল থেকে কবি জামান মনির, কুষ্টিয়া খেকে কবি রুশদি প্রমুখ।

সম্মেলনে ভারত থেকে অংশ নেন কবি শাকিল আহমেদ, কবি মনোমোহন দে, কবি কল্যাণ কুমার চট্টোপাধ্যায়। সমগ্র আনুষ্ঠানমালা পরিচালনা করেন মনিরুজ্জামান লাবলু, কবি শাহজাহান মুরাদ, কবব সৈয়দ আলী হাকিম, খান আখতার হোসেন। পষ্ঠপোষকের জন্য পুরস্কার পান জাহাংগীর চৌধুরী টিপু, আব্দুল কাইয়ুম জমাদ্দার, মোঃ আলমগীর হুমায়ূন।

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।