ইউমব কেন্দ্রীয় কার্যকরী পরিষদ নির্বাচন’২৫ অনুষ্ঠিত হতে যাচ্ছে
চিকিৎসক ও চিকিৎসা শিক্ষার্থীদের সংগঠনগুলোর সম্মিলিত জোট ইউনাইটেড মেডিকেল অর্গানাইজেশনস্ অব বাংলাদেশ (UMOB) এর কার্যক্রম গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে ইউমবের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ নির্বাচন-২০২৫ সম্পন্ন করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। উক্ত নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে ৫ সদস্য বিশিষ্ট একটি নির্বাচন কমিশন গঠন করা হয়েছে।
নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনার হিসেবে রয়েছে মেজর(অব.) অধ্যাপক ডা. আব্দুল ওহাব মিনার এবং সদস্য হিসেবে রয়েছে ডা. সাকলাইন রাসেল, ডা. মুহিবুর রহমান রাফে, ডা. সওগাত এহসান ও ডা. সারোয়ার জাহান তুহিন।
নির্বাচন কেন্দ্র নির্ধারণ করা হয়েছে রাজধানীর হাতিরপুলে অবস্থিত ডক্টরস ওয়েলফেয়ার ট্রাস্ট কার্যালয়।
আগামী ২৮ অক্টোবর, ২০২৫ মঙ্গলবার বিকাল ৩টায় এই নির্বাচন অনুষ্ঠিত হবে বলে সাংবাদিকদের জানিয়েছেন ডক্টরস ওয়েলফেয়ার ট্রাস্টের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও ইউমবের চিফ কো-অর্ডিনেটর ডা. মোবারক হোসাইন।
তিনি আরও বলেন, ‘ইউমব কেন্দ্রীয় কার্যকরী পরিষদ নির্বাচন ২০২৫ পর্যবেক্ষণে সকল চিকিৎসক ও মেডিকেল শিক্ষার্থীদের সদয় উপস্থিতি কামনা করছি।



আপনার মতামত লিখুন