খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

১২ বছর পেরিয়ে চিকিৎসক ও চিকিৎসা শিক্ষার্থীদের “প্ল্যাটফর্ম”

ডা. খান ইফতেখার, মেডিকেল ডেস্ক
প্রকাশিত: সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫, ১১:৪০ অপরাহ্ণ
১২ বছর পেরিয়ে চিকিৎসক ও চিকিৎসা শিক্ষার্থীদের “প্ল্যাটফর্ম”

চিকিৎসক ও চিকিৎসা শিক্ষার্থীদের সর্ববৃহৎ ও সবচেয়ে পুরাতন অনলাইন সামাজিক ফোরাম ও স্বেচ্ছাসেবী সংগঠন “প্ল্যাটফর্ম ডক্টরস ফাউন্ডেশন” পালন করলো তাদের ১২ বছর পূর্তি অনুষ্ঠান।

শনিবার(২৫ অক্টোবর) রাজধানীর বিশ্ব সাহিত্য কেন্দ্রে দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয় এ যুগপূর্তী অনুষ্ঠান।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের মাঝে ছিলেন প্যালিয়েটিভ কেয়ার সোসাইটি অব বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা সদস্য অধ্যাপক ডা. নিজামউদ্দিন আহমেদ এবং সদস্য সচিব অধ্যাপক ডা. সানজিদা শাহরিয়া, বাংলাদেশ ফ্যামিলি মেডিসিন সোসাইটির প্রতিষ্ঠাতা সদস্য ডা. লে. কর্নেল (অব) মো. কবির আহমেদ খান, বাংলাদেশ ক্যান্সার সোসাইটির সভাপতি অধ্যাপক ডা. গোলাম মহিউদ্দিন ফারুক।

বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের সম্মানিত মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল হোসেন।

দিনব্যাপী নানা আয়োজনের মধ্যে উল্লেখযোগ্য ছিলো ডাক্তারদের কর্পোরেট ক্যারিয়ার সেশন,পোস্ট গ্র‍্যাজুয়েশন ক্যারিয়ার সেশন, ডেন্টাল ক্যারিয়ার সেশন।

অনুষ্ঠানে সংগঠনটির ১২ বছরের পথচলা দর্শকদের সামনে তুলে ধরা হয় এবং অতিথিদের সাথে কেক কেটে যুগপূর্তী উদযাপন করা হয়।

অনুষ্ঠান পরিচালনার দায়িত্বে ছিলেন সংগঠনটির বর্তমান কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি ডা. রিয়াসত হোসেন মজুমদার এবং সাধারণ সম্পাদক ডা. শরিফুল আহসান রাকিব। সঞ্চালনায় ছিলেন ডা. ফারজানা রহমান মুন।

আয়োজকরা জানান, ১ লক্ষ ৩৬ হাজার এমবিবিএস ও বিডিএস চিকিৎসক ও চিকিৎসা শিক্ষার্থীদের নিয়ে পরিচালিত সোশাল ফোরাম “প্ল্যাটফর্ম” দেশ-বিদেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা বাংলাদেশী তরুণ ও প্রবীণ চিকিৎসকদের মাঝে এক অনন্য সেতুবন্ধন হিসেবে কাজ করছে এবং একই সাথে স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে বাংলাদেশের চিকিৎসকদের পেশাগত উন্নয়ন, স্বাস্থ্যসেবা, চিকিৎসা শিক্ষা ও গবেষণা খাতে সরকারি ও বেসরকারি পর্যায়ে নানা স্বেচ্ছাসেবী কার্যক্রমের মধ্য দিয়ে দেশের চিকিৎসা খাতে গুরুত্বপূর্ণ অবদান রেখে যাচ্ছে যা ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে করবার পরিকল্পনা রয়েছে।

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।