খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

ইউমবের নবনির্বাচিত সভাপতি ডা. চিশতি ও সাধারণ সম্পাদক ডা. আকাশ

ডা. খান ইফতেখার, মেডিকেল ডেস্ক
প্রকাশিত: শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫, ৪:৫৮ অপরাহ্ণ
ইউমবের নবনির্বাচিত সভাপতি ডা. চিশতি ও সাধারণ সম্পাদক ডা. আকাশ

চিকিৎসকদের ঐক্যের প্রতীক ইউনাইটেড মেডিকেল অর্গানাইজেশন্স অব বাংলাদেশ (ইউমব)- এই জাতীয় প্ল্যাটফর্মে নির্বাচিত হলো নতুন কার্যনির্বাহী কমিটি।

বাংলাদেশের চিকিৎসকদের ২৭টি সংগঠনের সমন্বয়ে গঠিত জাতীয় প্ল্যাটফর্ম United Medical Organizations of Bangladesh (UMOB)। সাংগঠনিক গতিশীলতার স্বার্থে ইউমব এর কেন্দ্রীয় পরিষদ নির্বাচন ২৮ অক্টোবর রাজধানীর শাহবাগে অনুষ্ঠিত হয়।

দেশের প্রভাবশালী চিকিৎসক সংগঠনসমূহ— Platform, Genesis, Axis, White Coat Gallery, চিকিৎসক ঐক্য পরিষদ, United Medical Council, Doctor’s Welfare trust, BFDA, BMC, Medicalian Mart, Rhythm, Medical Dawah Society সহ আরও অনেক সংগঠন ইউমব এর সঙ্গে যুক্ত। গঠনের পর থেকেই সংগঠনটি ডাক্তারদের পদবী উন্নয়ন, ভাতা বৃদ্ধি, বিসিএস বয়সসীমা বৃদ্ধি, চিকিৎসা সুরক্ষা আইন প্রণয়নসহ বিভিন্ন বিষয়ে অগ্রণী ভূমিকা রেখে আসছে।

নবনির্বাচিত কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি (২০২৫–২০২৭)-
সভাপতি ডা. মো. মঈন উদ্দিন চিশতি, সহ-সভাপতি ডা. তুহিন মিয়া ও ডা. মাহমুদুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক ডা. হেমায়েতুল্লাহ আকাশ, সহ-সাধারণ সম্পাদক ডা. শাহরিমা রিতু ও ডা. এস. এম. মামুন, সংগঠনিক সম্পাদক মেহেদী হাসান, অর্থ সম্পাদক ডা. ইমরান ইবনে নাসির, দপ্তর সম্পাদক ডা. মোস্তাফিজুর রহমান মিঠু, গবেষণা সম্পাদক ডা. তানভীর মেহেদী, আইন সম্পাদক ডা. তারেক কাউছার, প্রচার সম্পাদক ডা. ইমরান হোসেন, মিডিয়া সম্পাদক ডা. খান ইফতেখার।

নির্বাচন পরিচালনা কমিটির দায়িত্বে ছিলেন মেজর (অবঃ) প্রফেসর ডা. আবদুল ওয়াহাব মিনার, প্রফেসর ডা. সাকলায়েন রাসেল, ডা. মুহিব্বুর রহমান রাফে ও ডা. সারোয়ার জাহান তুহিন।

নবনির্বাচিত সভাপতি ডা. মঈন উদ্দিন চিশতি বলেন, “UMOB চিকিৎসকদের ঐক্যের প্রতীক। আমরা ডাক্তারদের পেশাগত মর্যাদা ও অধিকার রক্ষায় একসঙ্গে কাজ করবো।”

নবনির্বাচিত সাধারণ সম্পাদক ডা. হেমায়েতুল্লাহ আকাশ বলেন, “সবার ভালোবাসা ও বিশ্বাসই আমাদের শক্তি। ইনশাআল্লাহ দায়িত্ব যথাযথভাবে পালন করে চিকিৎসকদের প্রত্যাশা পূরণে সর্বোচ্চ চেষ্টা করবো।”

প্রতিষ্ঠাতা সভাপতি ডা. মোবারক হোসেন নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানিয়ে বলেন, “এই টিমের সম্মিলিত প্রচেষ্টা চিকিৎসক সমাজে ঐক্য ও মর্যাদা আরও দৃঢ় করবে।”

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।