খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

ফরিদগঞ্জে বিএনপি নেতা হান্নানের সমর্থকদের বিক্ষোভ, সড়কে আগুন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫, ২:১৭ অপরাহ্ণ
ফরিদগঞ্জে বিএনপি নেতা হান্নানের সমর্থকদের বিক্ষোভ, সড়কে আগুন

ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি :

আসন্ন এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর–৪ (ফরিদগঞ্জ) আসনের প্রার্থী তালিকায় নাম না থাকায় সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেছেন উপজেলা বিএনপির আহ্বায়ক এমএ হান্নান সমর্থিত নেতাকর্মীরা।

মঙ্গলবার (৪ নভেম্বর) সকাল ১০টার দিকে উপজেলা শহরের বিভিন্ন সড়ক ঘুরে মিছিল করেন তারা। পরে ফরিদগঞ্জ বাসস্ট্যান্ড এলাকার চাঁদপুর-লক্ষীপুর আঞ্চলিক সড়ক অবরোধ করেন।

এর আগে, সোমবার দিবাগত রাত ১১টার দিকে তারা এই কর্মসূচি মধ্যরাত পর্যন্ত পালন করেন।

জানা গেছে, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির দলীয় প্রার্থী হিসেবে চাঁদপুর-৪ আসনের বিএনপির কেন্দ্রীয় রাজস্ব ও ব্যাংক বিষয়ক সম্পাদক সাবেক এমপি লায়ন হারুনুর রশিদের নাম ঘোষণা করেন। এরপর রাত ১১টার দিকে রাজপথে নেমে আসেন উপজেলা বিএনপির আহ্বায়ক এমএ হান্নানের অনুসারী নেতাকর্মীরা। তারা সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ করেন।

বিক্ষোভকারীরা বলেন, মামলা, হামলা, নিপীড়নসহ নানা প্রতিকূল অবস্থায়ও এমএ হান্নান নেতাকর্মীদের পাশে থেকেছেন। এ কারণে তারা মনোনয়ন পরিবর্তনের দাবি তুলছেন। মনোনয়ন পরিবর্তন না হওয়া পর্যন্ত তারা রাজপথে আন্দোলন-সংগ্রাম চালিয়ে যাবেন। আমাদের প্রিয় নেতা ও দুর্দিনের সাহসী সংগঠক আলহাজ এম. এ. হান্নানকে দল মনোনয়ন না দেওয়ায় তৃণমূল নেতাকর্মীরা হতাশ। আমরা চাই কেন্দ্রীয় নেতারা আমাদের দাবির প্রতি সম্মান দেখিয়ে তাকেই পুনরায় মনোনয়ন প্রদান করবেন।

তারা আরও বলেন, লায়ন হারুনুর রশিদের মনোনয়ন বাতিল করে উপজেলা বিএনপির আহ্বায়ক এমএ হান্নানকে দলীয় প্রার্থী ঘোষণা না দিলে আন্দোলন অব্যাহত রাখবে।

ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম বলেন, বিএনপির এক গ্রুপের লোকজন টায়ার জ্বালিয়ে সড়কে বিক্ষোভ করেছে। কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি স্বাভাবিক হয়ে যায়। পুরোপুরি পরিস্থিতি আমাদের অনুকূলে রয়েছে। সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। তবে ওই গ্রুপের নেতাকর্মীরা এখনো অবস্থান করছেন।

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।