শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানে সমাধিতে ড্যাবের শ্রদ্ধাঞ্জলি অর্পণ
ড্যাব এর নবগঠিত কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে শহীদ বীর সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধি প্রাঙ্গণে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন সেই সাথে দোয়া ও মোনাজাত করা হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি স্থায়ী কমিটির অন্যতম সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায়।
এছাড়াও উপস্থিত ছিলেন ড্যাব এর প্রধান উপদেষ্টা ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা অধ্যাপক ডা. মোঃ ফরহাদ হালিম ডোনার, ড্যাব এর সভাপতি অধ্যাপক ডা. মোঃ হারন আল রশিদ, মহাসচিব ডা. মোঃ জহিরুল ইসলাম শাকিল, সহ-সভাপতি অধ্যাপক ডা. মোঃ আবুল কেনান, কোষাধক্ষ্য ডা. মেহেদী হাসান সহ ড্যাবের সিনিয়র নেতৃবৃন্দ।
শ্রদ্ধাঞ্জলির সময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্য দোয়া করা সহ বেগম খালেদা জিয়ার শারীরিক সুস্থতা চেয়েও দোয়া করা হয়। উক্ত অনুষ্ঠানে জুলাই আন্দোলন এবং গনভোট নিয়ে বাবু গয়েশ্বর চন্দ্র রায় মতামত দেন।
ড্যাব নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন আগামীতে বিএনপি জনগণের সরকার গঠন করলে দেশের স্বাস্থ্য ব্যবস্থার আমূল পরিবর্তন এ ভুমিকা রাখবে।



আপনার মতামত লিখুন