খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

ডেলটা মেডিকেল ইন্টার্ন এসোসিয়েশনের ২০২৫-২৬ সেশনের কমিটি গঠিত

ডা. খান ইফতেখার, মেডিকেল ডেস্ক
প্রকাশিত: বুধবার, ৫ নভেম্বর, ২০২৫, ৯:৩৮ অপরাহ্ণ
ডেলটা মেডিকেল ইন্টার্ন এসোসিয়েশনের ২০২৫-২৬ সেশনের কমিটি গঠিত

ডেলটা মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদের দ্বারা পরিচালিত সংগঠন ‘ইন্টার্ন ডক্টরস্ এসোসিয়েশন’ এর নবনির্বাচিত কমিটি গঠিত হয়েছে। উক্ত কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন ডা. আবু হেনা মোস্তফা রাব্বি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ডা. আহমেদ মোস্তফা অন্তর।

ডেলটা মেডিকেল কলেজের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল অধ্যাপক ডা. দীপক কুমার পাল চৌধুরী, ডেলটা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. এ.কে.এম খায়রুল আনাম চৌধুরী ও ইন্টার্ন কো-অর্ডিনেটর সহকারী অধ্যাপক ডা. সামিরা এরিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।

উক্ত কমিটিতে অন্যান্য গুরুত্বপূর্ণ পদে রয়েছেন-
সিনিয়র সহ-সভাপতি : ডা. বাবন দাস
সহ-সভাপতি : ডা. এম. এম. নাফিজ, ডা. আব্দুল্লাহ আল আমিন

যুগ্ম-সাধারণ সম্পাদক : ডা. খান আহমেদ ইফতেখার, ডা. মীর সালমান পারভেজ সুপ্ত, ডা. নিলয় মাহমুদ

সাংগঠনিক সম্পাদক : ডা. আজমাইন মাহমুদ
সহ-সাংগঠনিক সম্পাদক : ডা. লামিয়া মুশফিকা মাইশা, ডা. সুমাইয়া জাহান তুলি
অর্থ সম্পাদক : ডা. ফারাহ উলফাত কলি
উপ-অর্থ সম্পাদক : ডা. নুসরাত জাহান সুস্মিতা
দপ্তর সম্পাদক : ডা. সাকিব মাহফুয
উপ-দপ্তর সম্পাদক : ডা. তানজিয়া তাবাসসুম
কর্মশালা বিষয়ক সম্পাদক : ডা. নাজমুল রাহাত
উপ-কর্মশালা সম্পাদক : ডা. ফাহমিদা ফাবিহা
প্রচার সম্পাদক : ডা. তাহমিনা বিনতে মহিউদ্দীন ঊর্মি
উপ-প্রচার সম্পাদক : ডা. নুসরাত ফাতেমা মিম
সেমিনার বিষয়ক সম্পাদক : ডা. হুসাইন তন্দ্রা
উপ-সেমিনার সম্পাদক : ডা. অর্পা ইসলাম
সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক : ডা. তাসনিম ইসলাম উপমা
উপ-সংস্কৃতিক সম্পাদক : ডা. হাফেযা যুথি
ক্রীড়া সম্পাদক : ডা. মাজহারুল ইসলাম জিহাদ
উপ-ক্রীড়া সম্পাদক : ডা. তানজিন রহমান মাইশা
ইন্টার্ন কক্ষ সম্পাদক : ডা. সুমাইয়া বিনতে মুসাদ্দেক
উপ-ইন্টার্ন কক্ষ সম্পাদক : ডা. ফারজানা মিতু
জন কল্যাণ বিষয়ক সম্পাদক : ডা. নিশাত শারমিন
উপ-জন কল্যাণ সম্পাদক : ডা. নাফিসা আঞ্জুম
স্বাস্থ্য বিষয়ক সম্পাদক : ডা. সায়েদা আম্মার
উপ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক : ডা. নুসরাত জাহান নিশি
ধর্ম বিষয়ক সম্পাদক : ডা. আদনান বিন আলম
তথ্য বিষয়ক সম্পাদক : ডা. অমিয়া হোসাইন
পররাষ্ট্র বিষয়ক সম্পাদক : ডা. তাজদারে আলম
উপ-পররাষ্ট্র বিষয়ক সম্পাদক : ডা. ইরফান আনসারি, ডা. সাঞ্জায় কুশওয়াহা, ডা. সপ্তর্শী পাত্র।

এছাড়াও সকল ইন্টার্ন চিকিৎসকবৃন্দ এই কমিটির কার্যকারী সদস্য হিসেবে গণ্য হবে।

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।