খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

নরসিংদী-৪ (মনোহরদী-বেলাব) আসনে মনোনয়ন ফরম সংগ্রহ করলেন মাওলানা মোঃ জাহাঙ্গীর আলম

মোঃ আঃ কুদ্দুস মনোহরদী (নরসিংদী)
প্রকাশিত: সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫, ৮:০১ অপরাহ্ণ
নরসিংদী-৪ (মনোহরদী-বেলাব) আসনে মনোনয়ন ফরম সংগ্রহ করলেন মাওলানা মোঃ জাহাঙ্গীর আলম

 

 

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী-৪ (মনোহরদী–বেলাব) আসনে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন মাওলানা মোঃ জাহাঙ্গীর আলম।

আজ ২২ ডিসেম্বর, সোমবার তিনি মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এ মোহাইমিন আল জিহান–এর কাছ থেকে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র সংগ্রহ করেন। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন মনোহরদী উপজেলা দক্ষিণ জামায়াতের নেতা মাওলানা মোহাম্মদ সানাউল্লাহ, উপজেলা উত্তর জামায়াতের নেতা মাওলানা মোহাম্মদ ইকবাল হোসেনসহ জামায়াতে ইসলামীর বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

নেতাকর্মীরা জানান, মাওলানা মোঃ জাহাঙ্গীর আলম দীর্ঘদিন ধরে এলাকায় ইসলামী আদর্শ, ন্যায়বিচার ও জনকল্যাণমূলক রাজনীতির পক্ষে কাজ করে যাচ্ছেন। তাঁর মনোনয়নপত্র সংগ্রহের মাধ্যমে নরসিংদী-৪ আসনে নির্বাচনী মাঠে জামায়াতের প্রস্তুতি আরও দৃশ্যমান হলো।

এর আগে একই আসনে গত বৃহস্পতিবার বিএনপি মনোনীত এমপি প্রার্থী সরদার সাখাওয়াত হোসেন বকুল–এর পক্ষে মনোহরদী উপজেলা বিএনপির সদস্য সচিব মোঃ আমিনুর রহমান সরকার দোলন মনোনয়নপত্র সংগ্রহ করেন। পাশাপাশি ওইদিনই ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত এমপি প্রার্থী উপাধ্যক্ষ মাওলানা ছাইফুল্লাহ মনোনয়নপত্র সংগ্রহ করেন।
সব মনোনয়নপত্রই মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এ মোহাইমিন আল জিহান–এর কাছ থেকে সংগ্রহ করা হয়। ফলে নরসিংদী-৪ (মনোহরদী–বেলাব) আসনে নির্বাচনী আমেজ ধীরে ধীরে জোরালো হয়ে উঠছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।