খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

চাঁদপুর-৪ ফরিদগঞ্জ আসনে স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব এম এ হান্নান এর মনোনয়ন পত্র জমা

ফারুক আহমেদ খান, বিশেষ প্রতিনিধি
প্রকাশিত: সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫, ৯:০৮ অপরাহ্ণ
চাঁদপুর-৪ ফরিদগঞ্জ আসনে স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব এম এ হান্নান এর মনোনয়ন পত্র জমা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৬৩ চাঁদপুর-৪ ফরিদগঞ্জ আসন থেকে ১২ ফেব্রুয়ারী অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র জমা দেন মার্কেন্টাইল ব্যাংকের ভাইস চেয়ারম্যান বিশিষ্ট শিল্পপতি ও দানবীর আলহাজ্ব এম এ হান্নান। আজ বিকাল ৪:৩০ মিনিটে চাঁদপুরের জেলা প্রশাসক মোঃ নাজমুল ইসলাম সরকারের হাতে মনোনয়ন পত্র জমা দেন স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব এম এ হান্নান।

এসময় উপস্থিত ছিলেন আলহাজ্ব এম এ হান্নান এর একমাত্র পুত্র আব্দুল্লাহ বিন হান্নান, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ডাঃ আবুল কালাম আজাদ, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ফারুক আহমেদ খান, পৌর বিএনপির আহবায়ক আমানত হোসেন গাজী, উপজেলা বিএনপি নেতা জাকির হোসেন পাটোয়ারী, উপজেলা যুবদলের সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম নান্টু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ফারুক হোসেন, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক মনির হোসেন ও বিএনপি নেতা ইয়াছিন মিজি সহ আরো অনেকে।

মনোনয়ন পত্র জমাদান শেষে প্রার্থী আলহাজ্ব এম এ হান্নান উপস্থিত সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র জমা দেয়ার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। দলের মনোনয়নের জন্য আমি শতভাগ আশাবাদী ছিলাম।

যেহেতু আমার দল ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে ফলে ফরিদগঞ্জ উপজেলার সর্বস্তরের জনগনের চাপের মুখে আমি সতন্ত্র নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছি। অপর এক প্রশ্নের উত্তরে তিনি বলেন আল্লাহর উপর পূর্ন আস্থা ও ফরিদগঞ্জবাসীর সার্বিক সহযোগিতায় জয়ের ব্যাপারে আমি শতভাগ আশাবাদী ইনশাআল্লাহ।

হান্নান সাহেব যে সময় চাঁদপুর জেলা প্রশাসকের নিকট অর্থাৎ রিটার্নিং অফিসারের নিকট মনোনয়ন পাত্র জমা দেন সে সময়ে ফরিদগঞ্জে হাজার হাজার সমর্থক তার পক্ষে মিছিল বের করেন। তার মিছিলে ন্যূনতম দশ হাজার সমর্থক ছিলেন।

অন্যদিকে অন্যপ্রার্থীদের মনোনয়নপত্র জমা দেয়ার সময় ৮-১০ জন ছাড়া কাউকে দেখা যায়নি। যাতে প্রতিমান হয় আগামী নির্বাচনে জাতীয়তাবাদী দলের উপজেলার আহবায়ক এম এ হান্নান স্বতন্ত্র প্রার্থী হয়ে জনসমর্থন নিয়ে বিপুল ভোটে জয় লাভ করার সম্ভাবনা প্রকট। যদিও ২৮ ডিসেম্বর এক বিজ্ঞপ্তির মাধ্যমে ফরিদগঞ্জের জাতীয়তাবাদী দলসহ সকল অঙ্গ সংগঠন এর কমিটির কার্যক্রম সাময়িকভাবে স্থগিত ঘোষণা করেছেন। যা স্বতন্ত্র প্রার্থীর জন্য শাপে বর হয়েছে। বিভিন্ন ইউনিয়নের মুরুব্বিদের সাথে আলাপ-আলোচনা করে দেখা যায় যে আগামী নির্বাচনে ধানের শীষের প্রার্থী জয় লাভ তো দূরের কথা তৃতীয় হওয়ার সম্ভাবনা রয়েছে।

 

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।