খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

পাওনা পরিশোধে অগ্রনী ভূমিকা পালনে পেট্রোবাংলার সম্মাননা প্রদান

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬, ৬:৪৭ অপরাহ্ণ
পাওনা পরিশোধে অগ্রনী ভূমিকা পালনে পেট্রোবাংলার সম্মাননা প্রদান

বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ কর্পোরেশন (পেট্রোবাংলা)’র বোর্ড রুমে আজ বৃহস্পতিবার পেট্রোবাংলার আওতাধীন গ্যাস সরবরাহকারী ও বিতরণকারী এবং কনডেনসেট বিতরণকারী কোম্পানিসমূহ কর্তৃক ২০২৫ পঞ্জিকাবর্ষে পেট্রোবাংলার পাওনা পরিশোধে অগ্রণী ভূমিকা পালনের জন্য সম্মাননা প্রদান করা হয়।  পেট্রোবাংলার পরিচালক (অর্থ) জনাব এ কে এম মিজানুর রহমান এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পেট্রোবাংলার চেয়ারম্যান জনাব মো: রেজানুর রহমান। অনুষ্ঠানে দুইটি ক্যাটাগরির মধ্যে প্রথম ক্যাটাগরিতে সর্বোচ্চ অর্থ পরিশোধ করে প্রথম হয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিসন এন্ড ডিস্ট্রিবিউশন পিএলসি, দ্বিতীয় হয়েছে জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেড এবং তৃতীয় হয়েছে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।

অপরদিকে, দ্বিতীয় ক্যাটাগরিতে শতকরা হারে সর্বোচ্চ অর্থ পরিশোধ করে প্রথম হয়েছে বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেড, দ্বিতীয় হয়েছে সুন্দরবন গ্যাস কোম্পানি লিমিটেড এবং তৃতীয় হয়েছে সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেড। পুরস্কার প্রাপ্ত কোম্পানিসমূহের ব্যবস্থপনা পরিচালকদের সম্মাননা ক্রেস্ট প্রদান করেন পেট্রোবাংলার চেয়ারম্যান জনাব মো: রেজানুর রহমান। উক্ত অনুষ্ঠানে পেট্রোবাংলার পরিচালকবৃন্দ, সংশ্লিষ্ট কোম্পানির ব্যবস্থপনা পরিচালকবৃন্দসহ পেট্রোবাংলা ও এর আওতাধীন সংশ্লিষ্ট কোম্পানিসমূহের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

পেট্রোবাংলার চেয়ারম্যান মোঃ রেজানুর রহমান নিজ কার্যালয়ে জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন এ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক মো আতিকুর রহমান এর হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দিচ্ছেন

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।