খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

ভোটের দিন ফজরের নামাজ ভোট কেন্দ্রে পড়ার আহ্বান তারেক রহমানের

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০২৬, ৯:৩১ অপরাহ্ণ
ভোটের দিন ফজরের নামাজ ভোট কেন্দ্রে পড়ার আহ্বান তারেক রহমানের

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ভোটের দিন তাহাজ্জুদের নামাজ আদায় করে ভোরেই ভোট কেন্দ্রে যাওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, “ভোটের দিন ফজরের নামাজ ভোট কেন্দ্রে গিয়ে আদায় করতে হবে এবং ভোটগ্রহণ শুরু হওয়ার সঙ্গে সঙ্গে লাইনে দাঁড়িয়ে নিজের ভোট নিশ্চিত করতে হবে।

বৃহস্পতিবার সন্ধ্যায় হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদ মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তারেক রহমান বলেন, দেশের মানুষের ভোটাধিকার ও অর্থনৈতিক মুক্তির জন্য যারা রাজপথে জীবন বাজি রেখেছেন, তাদের প্রতি সম্মান জানাতে হলে সবাইকে সজাগ থাকতে হবে। গণতন্ত্র রক্ষায় প্রতিটি নাগরিককে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে এবং যেন সবাই নির্বিঘ্নে ভোট দিতে পারে, তা নিশ্চিত করতে হবে।

তিনি অভিযোগ করেন, ভোটকে প্রভাবিত করতে নানা ষড়যন্ত্র চলছে। প্রবাসীদের জন্য চালু করা পোস্টাল ব্যালট দখলের চেষ্টা, ভোট কেনাবেচা এবং ভোট ইঞ্জিনিয়ারিংয়ের আশঙ্কার কথাও তুলে ধরেন তিনি। বিএনপির চেয়ারম্যান আরও বলেন, “একটি রাজনৈতিক দল বাড়ি বাড়ি গিয়ে এনআইডি নম্বর, মোবাইল ও বিকাশ নম্বর সংগ্রহ করে টাকা পাঠাচ্ছে-এমন তথ্য পত্রিকা ও সামাজিক যোগাযোগমাধ্যমে এসেছে।

যারা নির্বাচনের আগেই অসৎ কাজে লিপ্ত, তারা কখনো সৎ শাসন কায়েম করতে পারে না।” শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দুর্নীতির বিরুদ্ধে বাস্তব উদাহরণ সৃষ্টি করেছেন বলেও মন্তব্য করেন তিনি। জনসভায় তারেক রহমান হবিগঞ্জ জেলার চারটি আসনের বিএনপি মনোনীত প্রার্থীদের পরিচয় করিয়ে দেন। তারা হলেন, হবিগঞ্জ-১ আসনে ড. রেজা কিবরিয়া, হবিগঞ্জ-২ আসনে ডা. সাখাওয়াত হোসেন জীবন, হবিগঞ্জ-৩ আসনে আলহাজ্ব জিকে গউছ এবং হবিগঞ্জ-৪ আসনে এসএম ফয়সাল।

জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক এমপি শাম্মী আক্তার-এর সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় সংশ্লিষ্ট আসনের প্রার্থীরাও বক্তব্য দেন। এর আগে সন্ধ্যা সাড়ে ৫টায় সভাস্থলে পৌঁছে তারেক রহমান মঞ্চেই মাগরিব ও এশার নামাজ আদায় করেন।

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।