খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

নরসিংদী-৪ আসনে নির্বাচনী আমেজ, মাঠে নেমেছেন প্রার্থীরা

মোঃ আঃ কুদ্দুস, মনোহরদী উপজেলা প্রতিনিধি
প্রকাশিত: বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০২৬, ১১:১২ অপরাহ্ণ
নরসিংদী-৪ আসনে নির্বাচনী আমেজ, মাঠে নেমেছেন প্রার্থীরা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নরসিংদী-৪ (মনোহরদী–বেলাব) আসনে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে নির্বাচনী প্রচারণা। এ আসনে এবারের নির্বাচনে মোট ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রচারণার প্রথম দিন থেকেই মনোহরদী ও বেলাব উপজেলার পাড়া-মহল্লা, গ্রাম ও পৌর এলাকাজুড়ে বইতে শুরু করেছে নির্বাচনী হাওয়া।

পাড়া-মহল্লা, হাট-বাজার, সড়ক ও বাইপাস সবখানেই এখন একটাই আলোচনা: আগামী ১২ ফেব্রুয়ারির ভোট। পোস্টার, ব্যানার, মাইকিং আর প্রার্থীদের উপস্থিতিতে পুরো এলাকা জুড়েই বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিএনপির সাবেক তিনবারের সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সরদার সাখাওয়াত হোসেন বকুল চন্দনবাড়ী ইউনিয়নের মাওলানা মোজাফফর হোসেন ওরফে পাগলা মৌলভীর দরগাহ শরীফ, মৌলভীবাজারে কবর জিয়ারতের মধ্য দিয়ে তার নির্বাচনী প্রচারণা শুরু করেন।

অন্যদিকে, নরসিংদী-৪ আসনে ১০ দলীয় জোট সমর্থিত ও বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মাওলানা মোঃ জাহাঙ্গীর আলম চকমাধবী থেকে দোয়া ও মোনাজাতের মাধ্যমে প্রচারণা কার্যক্রম শুরু করেন।

ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মোঃ সাইফুল্লাহ তার নানা শ্বশুর, বড় মির্জাপুর মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও ইসলামী আন্দোলন মনোহরদী উপজেলা শাখার প্রথম সভাপতি শাহ সূফী আকবর আলী (রহ.)-এর কবর জিয়ারত করে বড় মির্জাপুর এলাকা থেকে গণসংযোগ শুরু করেন।

এছাড়া অন্যান্য প্রার্থীরাও মাঠে নেমেছেন ব্যাপক প্রচারণায়। যদিও গতকাল বুধবার প্রতীক বরাদ্দের পর থেকেই অনেক প্রার্থী অনানুষ্ঠানিকভাবে প্রচার শুরু করেছিলেন।

প্রার্থীরা ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে নিজেদের প্রতীক, লক্ষ্য ও উন্নয়ন পরিকল্পনার কথা তুলে ধরছেন। সব মিলিয়ে নরসিংদী-৪ আসনে জমে উঠেছে নির্বাচনী লড়াই, বাড়ছে ভোটের উত্তাপ।

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।