নরসিংদী-৪ আসনে ধানের শীষের জয়
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী-৪ (মনোহরদী-বেলাব) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী সরদার সাখাওয়াত হোসেন বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
এর আগে তিনবার নির্বাচিত হয়ে এবার চতুর্থবারের মতো সংসদ সদস্য হলেন তিনি। ধারাবাহিক এই বিজয়ে সমর্থক-শুভানুধ্যায়ীদের মাঝে বইছে আনন্দের জোয়ার।বেসরকারি ফলাফলে তিনি ধানের শীষ প্রতীকে মোট ১ লাখ ৬১ হাজার ৯১২ ভোট পেয়ে বিজয় অর্জন করেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. জাহাঙ্গীর আলম (জামায়াত মনোনীত) পান ৭৬ হাজার ৪৪৫ ভোট। ফলে দুই প্রার্থীর মধ্যে উল্লেখযোগ্য ভোটের ব্যবধান সৃষ্টি হয়।
আসনটির মনোহরদী উপজেলা-এ ১০০টি এবং বেলাব উপজেলা-এ ৬২টি ভোটকেন্দ্রসহ মোট ১৬২টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
ভোটগ্রহণ শেষে শান্তিপূর্ণ পরিবেশে গণনা কার্যক্রম সম্পন্ন হয়।
দায়িত্বপ্রাপ্ত সহকারী রিটার্নিং কর্মকর্তারা দুই উপজেলার সব কেন্দ্রের ফলাফল একত্রিত করে বেসরকারিভাবে এই ফল ঘোষণা করেন।
শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ ও গণনা শেষে ধানের শীষের প্রার্থী সরদার সাখাওয়াত হোসেন বিজয়ী হিসেবে নির্বাচিত হন।



আপনার মতামত লিখুন